শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৬, ০৪:২৪ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭ মিনিটেই গণতন্ত্র হত্যা করে বাকশাল হয়েছিল: সংসদে শফিকুর রহমান

১৯৭৫ সালে মাত্র সাত মিনিট আলোচনা করে বহুদলীয় গণতন্ত্রকে হত্যা করে একদলীয় বাকশাল গঠন করা হয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (৯ এপিল) জাতীয় সংসদে ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল, ২০২৬’-এর ওপর আলোচনাকালে তিনি এ কথা বলেন।
 
ড. শফিকুর রহমান বলেন, জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে এবং আজকের সংসদ সেই ধারাবাহিকতারই ফল।

মুক্তিযুদ্ধ ও তৎকালীন প্রেক্ষাপট নিয়ে জামায়াত আমির বলেন, ‘আল্লাহ ভালো জানেন ৭১ সালে কার কী ভূমিকা ছিল। আমরা সবাই আংশিক সাক্ষী।’
 
তিনি বলেন, ১৯৭৯ সাল থেকে জামায়াতে ইসলামী দায়, দরদ ও ভালোবাসা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করে কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আলোচনাধীন বিলটি প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল পাসের বিষয়টি তারা সংসদের ওপরই ছেড়ে দিচ্ছেন। সংসদ সদস্যদের সম্মিলিত বিবেচনার মাধ্যমেই এ বিষয়ে সিদ্ধান্ত হওয়া উচিত বলে তিনি জানান।

এদিন বিরোধী দলের আপত্তির মধ্যেই পাস হয়েছে জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন, সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগ রহিতকরণ বিল। এ ছাড়া আরও ৮টি বিল পাস হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়