শিরোনাম
◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৬, ১২:১৪ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বিএনপির সংরক্ষিত নারী আসনে চমক ও বঞ্চনা—আলোচনায় থেকেও বাদ বহু পরিচিত মুখ

মনিরুল ইসলাম: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার দুপুরে এ তালিকা ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

দলের ঘোষিত তালিকায় নতুন মুখ ও চমক থাকলেও আলোচনায় থাকা বেশ কয়েকজন পরিচিত ও হেভিওয়েট নেত্রী মনোনয়ন পাননি।

এ ছাড়াও আলোচনায় ছিলেন মহিলা দলের নেত্রী ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির যুগ্ম মহাসচিব অধ্যাপিকা রোকেয়া চৌধুরী বেবী,মহিলা দল নেত্রী শাহানা আকতার সানু, রাবেয়া আলম, মহিলা দলের কেন্দ্রীয় দফতর সম্পাদক শাহিনুর নার্গিস।

সূত্র জানায়, চূড়ান্ত তালিকায় থাকার কথা ছিল এমনদের মধ্যে সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া মনোনয়ন পাননি। তার স্বামী হারুনুর রশীদ সরাসরি নির্বাচনে অংশ নিলেও জয়ী হতে পারেননি। পাপিয়া সরাসরি নির্বাচনেও মনোনয়ন না পাওয়ার পর এবার সংরক্ষিত আসনেও বাদ পড়লেন।

এছাড়া জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা ও বেবী নাজনিন, আলোচিত ফারজানা সিঁথি—তারাও মনোনয়ন পাননি। মনোনয়ন না পেয়ে কনকচাঁপা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খোলা চিঠি প্রকাশ করেন, যেখানে তিনি দেশের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল) বিলকিস আক্তার জাহান শিরিনও মনোনয়নপ্রত্যাশী ছিলেন, তবে তিনি মনোনয়ন পাননি। এর আগে তিনি বরিশাল জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পেয়েছেন।

এছাড়া মনোনয়ন পাননি নাজমুন নাহার বেবী, হাসনা জসীমউদ্দীন মওদুদ, সামিরা তানজীনা চৌধুরী ও সৈয়দা আদিবা হোসেনসহ আরও কয়েকজন আলোচিত নেত্রী। মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রীদের মধ্যেও একাধিক নাম বাদ পড়েছে, যা নিয়ে দলের ভেতরে অসন্তোষ দেখা দিয়েছে।

অন্যদিকে, মনোনয়নপ্রাপ্তদের তালিকায় কয়েকজন প্রভাবশালী নেতার স্বজন রয়েছেন। এর মধ্যে রয়েছেন নিপুণ রায় চৌধুরী, ব্যারিস্টার সাকিলা ফারজানা, শিরিন সুলতানা ও বীথিকা বিনতে হুসাইনসহ আরও কয়েকজন। এছাড়া গণমাধ্যম ব্যক্তিত্বের পরিবারের সদস্যও মনোনয়ন পেয়েছেন।

এ বিষয়ে রুহুল কবির রিজভী বলেন, সংরক্ষিত নারী আসনের মনোনয়ন দেওয়ার আগে জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ করেন। সেই প্রক্রিয়া শেষে ৩৬ জনকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।

তিনি আরও বলেন, “আমাদের হাতে আসন মাত্র ৩৬টি, কিন্তু সহস্রাধিক নেত্রী মনোনয়ন চেয়েছেন। অনেক যোগ্য প্রার্থী থাকলেও সবাইকে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়