শিরোনাম
◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব?

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৬, ০৭:৫৯ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

“বিএনপির চার নারী প্রার্থী নিয়ে চমক ও বিতর্ক: নেটদুনিয়ায় তুমুল আলোচনা”

মনিরুল ইসলাম: ১২ মে ভোটের দিন নির্ধারিত থাকলেও পদ্ধতিগত কারণে ভোটগ্রহণের প্রয়োজন হচ্ছে না। ফলে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীরা বাছাইয়ে বাদ না পড়লে এমপি হওয়া প্রায় নিশ্চিত। এ প্রেক্ষাপটে বিএনপির চার নারী প্রার্থী, সুবর্ণা সিকদার (ঠাকুর), আন্না মিনজ, মাধবী মারমা ও ফাহমিদা হক কে ‘বিশেষ চমক’ হিসেবে দেখছেন নেটিজেনরা।

তবে সুবর্ণা সিকদারকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, তিনি পূর্বে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন। এ বিষয়ে সুবর্ণা দাবি করেছেন, অনুমতি ছাড়াই আওয়ামী লীগের কমিটিতে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং তিনি কখনো সক্রিয় রাজনীতিতে জড়িত ছিলেন না। তিনি মতুয়া সম্প্রদায়ের সদস্য, ওড়াকান্দির হরিচাঁদ ঠাকুর পরিবারের একজন এবং পেশায় শিক্ষক। যদিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে তাকে আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে।

অন্যদিকে আন্না মিনজ একজন খ্রিষ্টান ও ওরাওঁ জনগোষ্ঠীর প্রতিনিধি। তিনি ব্র্যাক ইন্টারন্যাশনালের সিনিয়র ডিরেক্টর হিসেবে কাজ করছেন এবং দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক উন্নয়ন খাতে যুক্ত। একই সঙ্গে তিনি ‘ন্যাশনাল কোয়ালিশন অব ইনডিজেনাস পিপলস ইন বাংলাদেশ’-এর চেয়ারপারসন হিসেবেও দায়িত্ব পালন করছেন।

অ্যাডভোকেট মাধবী মারমার মনোনয়নও তাৎপর্যপূর্ণ। প্রায় ৫৫ বছর পর পাহাড়ি জনগোষ্ঠী থেকে তিনি সংসদে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। তিনি বান্দরবান জেলা জজকোর্টের আইনজীবী এবং স্থানীয় রাজনীতিতে সক্রিয়।

ফাহমিদা হকের মনোনয়নও আলোচনায় এসেছে। তিনি গণমাধ্যম ব্যক্তিত্ব জিল্লুর রহমানের স্ত্রী এবং সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের বোর্ড সদস্য। দীর্ঘদিন ‘নিরপেক্ষ’ পরিচয়ের সঙ্গে যুক্ত পরিবারের সদস্য হিসেবে তার রাজনৈতিক অংশগ্রহণ নতুন মাত্রা যোগ করেছে।

বিশ্লেষকদের মতে, এই চার প্রার্থীর মনোনয়ন বিএনপির অন্তর্ভুক্তিমূলক রাজনীতির ইঙ্গিত বহন করছে, যদিও কিছু ক্ষেত্রে বিতর্কও তৈরি করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়