শিরোনাম
◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান

প্রকাশিত : ০১ মে, ২০২৬, ০১:৪১ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা দক্ষিণ সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। শুক্রবার (১ মে) সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) কাউন্সিল হলে অনুষ্ঠিত ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের দায়িত্বশীল সম্মেলনে এ সিদ্ধান্ত জানানো হয়। সম্মেলনে সাদিক কায়েম নিজেও উপস্থিত ছিলেন।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি ও ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করা হয়।

এছাড়া দলীয় একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, আসন্ন সিটি নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে এবং খুব শিগগিরই তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) হিসেবে দায়িত্ব পালন করছেন সাদিক কায়েম। তবে প্রার্থিতা ঘোষণার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি তিনি।

দলীয় সূত্র জানায়, নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে সাদিক কায়েম ইতোমধ্যে নিজের ভোটার এলাকা খাগড়াছড়ি থেকে ঢাকায় স্থানান্তর করেছেন। যদিও প্রকাশ্যে বড় ধরনের প্রচারণা শুরু না করলেও তিনি নিয়মিত দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে জানান, ঢাকার দুই সিটি করপোরেশনের জন্যই প্রার্থী চূড়ান্ত করা হয়েছে এবং দ্রুতই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়