শিরোনাম
◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ

প্রকাশিত : ০১ মে, ২০২৬, ০৩:৩১ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নয়াপল্টনে শ্রমিকদের ঢল, স্লোগানে মুখর এলাকা

মহান মে দিবস আজ ১ মে (শুক্রবার)। এ উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দল আয়োজিত সমাবেশ চলছে।

শুক্রবার (১ মে) দুপুর আড়াইটায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়। সরকার গঠনের পর রাজধানীতে দলীয় উদ্যোগে এটাই প্রথম সমাবেশ। নিরাপত্তা জোরদারে নয়পল্টনে বিজিবি মোতায়েন করা হয়েছে।

 এদিকে সমাবেশ শুরুর আগেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢল নামে নেতাকর্মীদের। সকাল থেকে বর্ণিল ব্যানার-ফেস্টুন ও খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসছেন তারা।
 
এরই মধ্যে নয়াপল্টন সড়ক পরিপূর্ণ হয়ে একদিকে কাকরাইল অন্যদিকে নটরডেম কলেজ পর্যন্ত গিয়ে ঠেকেছে এই সমাবেশ। স্লোগানে স্লোগানে মুখরিত পুরো এলাকা। মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে উল্লাস করছেন। দুপুরের পর থেকে মঞ্চে শিল্পীরা গান পরিবেশন করেন।
  
ফ্যাসিবাদ বিদায়ের পরে শ্রমিকদের অধিকার বাস্তবায়নে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করবে বলে প্রত্যাশা সমাবেশে আগতদের।
 
সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘদিন লন্ডনে অবস্থানের পর গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পর এই প্রথম তিনি শ্রমিক সমাবেশে অংশ নিচ্ছেন। তুলে ধরবেন শ্রমিকদের কল্যাণে সরকারের পরিকল্পনার কথা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়