শিরোনাম
◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী

প্রকাশিত : ০২ মে, ২০২৬, ০৮:৫৪ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেয়র নির্বাচিত হলে ময়লার বিল বাতিলের প্রতিশ্রুতি দিলেন আসিফ মাহমুদ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মেয়র প্রার্থী হিসেবে লড়ছেন দলটির মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি ঘোষণা করেছেন, মেয়র নির্বাচিত হলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিকদের আর কোনো ময়লার বিল দিতে হবে না।

শনিবার (২ মে) নিজের ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে এমন প্রতিশ্রুতি দেন তিনি।

স্ট্যাটাসে আসিফ মাহমুদ বলেন, আমি নির্বাচিত হলে, ঢাকা দক্ষিণের বাসিন্দাদের আর ময়লার বিল দিতে হবে না। এমনভাবে বাস্তবায়ন করা হবে যে পরিচ্ছন্নতাকর্মীরাও আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন না।

উল্লেখ্য, গত ৩০ মার্চ এনসিপি পাঁচটি সিটি কর্পোরেশনের জন্য তাদের মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করে, যেখানে ঢাকা দক্ষিণের জন্য আসিফ মাহমুদকে মনোনীত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়