শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১০ মে, ২০২৬, ০৪:৫০ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উপজেলা ও পৌরসভা নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে উপজেলা ও পৌরসভা নির্বাচনে চেয়ারম্যান ও মেয়র পদে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে এনসিপি। এর মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে ৫০ জন এবং পৌরসভার মেয়র প্রার্থী রয়েছেন ৫০ জন। 

রোববার (১০ মে) দলটির বাংলামোটরের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

এতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, জাতীয় নির্বাচনে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাইনি। সাংগঠনিকভাবে প্রতিটি আসনের ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি পর্যাপ্ত ছিল না। জাতীয় নির্বাচনে জোট হলেও স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। ১১ দলীয় জোটের পক্ষ থেকে প্রার্থী নির্বাচন ও সিদ্ধান্ত গ্রহণ দীর্ঘ প্রক্রিয়া এবং সময়সাপেক্ষ।

এ সময় তিনি উল্লেখ করেন, ফ্যাসিস্ট ও দুর্নীতির সাথে সম্পৃক্ততা না থাকলে এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকলে অন্য দলের কেউ-ও এনসিপির পক্ষে পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হতে আবেদন করতে পারবেন।

সংবাদ সম্মেলনে দলটি থেকে জানানো হয়, ঘোষিত প্রার্থী তালিকায় পরিবর্তন আসবে যদি কোনো প্রার্থী প্রত্যাশা অনুযায়ী মাঠ পর্যায়ে কাজ না করেন। সেক্ষেত্রে সম্ভাবনাময় অন্য কাউকে বেছে নেবেন।

এতে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানালেন, তার দলের প্রার্থীরা এখন থেকেই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কাজ শুরু করবেন। আর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকার কোনো রূপরেখা না দেওয়ায় নির্দিষ্ট সময়সীমা চায় এনসিপি।

সাবেক এ উপদেষ্টা অভিযোগ করেন, বর্তমান সরকার কুটনৈতিক ক্ষেত্রে পদক্ষেপ নিতে বারবার ব্যর্থ হচ্ছে। তারা লক্ষ্য করছেন, সরকার একটি বলয়ের দিকে ঢুকে যাচ্ছে এবং বন্ধুরাষ্ট্রদের হারাচ্ছে ঢাকা।

কুটনৈতিক ক্ষেত্রে সরকার আরও শক্তিশালী পদক্ষেপ নেবে এমন প্রত্যাশার কথা জানান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়