শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১৮ মে, ২০২৬, ০২:৫১ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

জিয়ার মৃত্যুবার্ষিকীতে ৭ দিনের কর্মসূচি ঘোষণা: জনদুর্ভোগ সৃষ্টি করে কোনো আয়োজন করা যাবে না 

মনিরুল ইসলাম: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সাতদিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভা শেষে সাংবাদিকদের এ কর্মসূচির কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, ৩০ মে সকাল ৬টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। একইদিন সকাল ১১টায় দলের নেতাকর্মীরা জিয়ার মাজার জিয়ারত করবেন। এতে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে জানান তিনি।

এছাড়া ৩১ মে দুপুর ২টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে কাপড় ও চাল বিতরণ করা হবে। একই ধরনের কর্মসূচি সারা দেশেও পালিত হবে।

রিজভী জানান, বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনও পৃথক কর্মসূচি পালন করবে। এর মধ্যে ওলামা দল, জাসাস, মুক্তিযোদ্ধা দল ও ছাত্রদল মিলাদ মাহফিলের আয়োজন করবে। যুবদল ১০টি বিভাগে আলোচনা সভা করবে। এছাড়া স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও শ্রমিক দলও আলোচনা সভার আয়োজন করবে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে কড়া নির্দেশনা দিয়ে বলেন, জনদুর্ভোগ সৃষ্টি করে কোনো আয়োজন করা যাবে না। রাস্তা আটকিয়ে সভা-সমাবেশ না করে খোলা জায়গায় কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়