শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ২৮ মে, ২০২৬, ০২:২৩ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অসুস্থ স্বামীর পাশে থাকতে দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন

মানবিক দিক বিবেচনায় আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি’র প্যারোলে সাত দিনের মুক্তি চেয়ে আবেদন করা হয়েছে।

বুধবার (২৭ মে) মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কাছে এ আবেদন করেন দীপু মনির মেয়ে তানি দীপাভলি নাওয়াজ।

ডা. দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দীপু মনি বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে আটক রয়েছেন। তার স্বামী সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। এ কারণে মানবিক বিবেচনায় তার প্যারোলে সাত দিনের মুক্তি চেয়ে আবেদন করা হয়েছে।

প্যারোলে মুক্তি চেয়ে আবেদনে উল্লেখ করা হয়েছে, ডা. দীপু মনি ২০২৪ সালের ২০ আগস্ট মোহাম্মদপুর থানার মামলায় গ্রেফতার হন। পরে আরও ৩৭টি মামলায় গ্রেফতার হয়ে তিনি বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি আছেন। তিনি তদন্তাধীন একাধিক মামলার আসামি।

আবেদনে বলা হয়, তার স্বামী তওফীক নাওয়াজ বর্তমানে মারাত্মক শারীরিক অসুস্থতায় ভুগছেন। তিনি ক্যান্সার, লিভার ও স্ট্রোকজনিত সমস্যায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন। গত মঙ্গলবার রক্ত দেওয়ার পর হঠাৎ তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং বর্তমানে তিনি সংকটাপন্ন অবস্থায় আছেন।

আরও উল্লেখ করা হয়, ডা. দীপু মনি প্রায় ২১ মাস ধরে কারাগারে বন্দি আছেন। দীর্ঘদিন স্বামীর অসুস্থতার সময়ে তিনি পাশে থাকতে পারেননি। বর্তমানে এই সংকটাপন্ন মুহূর্তে স্বামীর পাশে থাকা এবং প্রয়োজনীয় চিকিৎসা তদারকির জন্য তার উপস্থিতি অত্যন্ত জরুরি ও অপরিহার্য। সম্পূর্ণ মানবিক কারণে এই পরিস্থিতিতে তার সাত দিনের প্যারোলে মুক্তি চাওয়া হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়