শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৫, ০৪:০০ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ফেলিক্সের হ্যাটট্রিকে বড় জয়ে ‌সৌ‌দি প্রো লি‌গ শুরু আল-নাসেরের 

স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো সৌদি প্রো লিগের নতুন মৌসুমে নিজের পুরোনো ছন্দ ধরে রেখেছেন। পর্তুগিজ এই মহাতারকার গোলে এবং তার জাতীয় দলের সতীর্থ জোয়াও ফেলিক্সের হ্যাটট্রিকে বড় জয়ে লিগ শুরু করেছে আল-নাসের।

শুক্রবার জেদ্দায় নিজেদের প্রথম ম্যাচে আল-তাউনকে ৫-০ গোলে বিধ্বস্ত করে রোনালদোর দল। আল-নাসেরের হয়ে আরেকটি গোল করেন বায়ার্ন মিউনিখ ছেড়ে ক্লাবটিতে যোগ দেওয়া ফরাসি ফরোয়ার্ড কিংসলে কোমান। -- অলআউট স্পোর্টস

চেলসি ছেড়ে আল-নাসেরে যোগ দেওয়ার পর সৌদি সুপার কাপে নিজের প্রথম দুই ম্যাচে আলো ছড়িয়েছিলেন ফেলিক্স। 

এবার সৌদি প্রো লিগ অভিষেকে জ্বলে উঠলেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। সপ্তম মিনিটে দলের প্রথম গোলটি আসে তার পা থেকে। প্রথমার্ধে এরপর আর কোনো গোল হয়নি।

বিরতির পর ৫৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। এই গোল করে অনন্য এক কীর্তি গড়েন ৪০ বছর বয়সী এই ফরোয়ার্ড। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে টানা ২৪ মৌসুম গোল করলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকা। পেশাদার ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক স্পর্শের পথে ছুটে চলা এই ফরোয়ার্ডের গোল সংখ্যা এখন ৯৪০টি।

পরের মিনিটে দলের তৃতীয় গোলটি করেন কোমান। 

এরপরের গল্পটা শুধুই ফেলিক্সের। ৩৭তম মিনিটে সাদিও মানের কাছ থেকে পাওয়া বল বক্সের বাইরে থেকে জালে জড়ান ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। ৮৭তম মিনিটে নাটকীয়ভাবে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। 

রোনালদোর শট ক্রসবারে লেগে ফিরে আসলে গোলের জন্য শট নেন ফেলিক্স। কিন্তু প্রতিপক্ষের একজন জাল স্পর্শ করার আগেই তা ফিরিয়ে দেন। কিন্তু বলটি তার আগেই গোললাইন অতিক্রম করায় রেফারি সেটিকে গোল হিসেবে ঘোষণা দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়