শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৫, ০৬:১৯ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

এশিয়া কাপের সময় প‌রিবর্তন, বাংলা‌দেশ থে‌কে দেখা যা‌বে রাত ৮টা থে‌কে

স্পোর্টস ডেস্ক : আগামী ৯ সে‌প্টেম্বর মাঠে গড়াবে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরাতে শুরু হ‌বে এই আসর, আর ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ফাইনাল। 

টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগেই সময় সূচিতে বড় পরিবর্তন এনেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। 
এশিয়া কাপের এবারের আসরের ম্যাচগুলো হবে আরব আমিরাতের দুই শহর আবুধাবি ও দুবাইয়ে। 

এবারের আসরে ১৯টি ম্যাচের মধ্যে ১১টি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, আর ৮টি ম্যাচ আবুধাবিতে শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচের ভেন্যু আবুধাবি, এছাড়া জমকালো ফাইনালের মঞ্চ দুবাই।

আসরের সবগুলো ম্যাচ স্থানীয় সময় বিকেল ৪টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়) হওয়ার কথা ছিল। তবে মোট ১৯টি ম্যাচের মধ্যে ১৮টির সময় পরিবর্তন করে নতুন সূচি প্রকাশ করেছে আয়োজকরা। সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় অর্থাৎ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচগুলো।

 তবে একটি ম্যাচের সময় অপরিবর্তিত রাখা হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও ওমানের মধ্যকার ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় বিকেল ৪টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়) গড়াবে।

এ নিয়ে এক বিবৃতিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসিন নাকভি বলেছেন, ‘সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ আয়োজন করার জন্য দুবাই ও আবুধাবি যথেষ্ট প্রস্তুত এবং তারা খেলোয়াড়, দর্শক ও সম্প্রচারকদের জন্য একটি সাশ্রয়ী ও বিশ্বমানের অভিজ্ঞতা প্রদান করবে।

এবারের আসরে দুটি গ্রুপে ভাগ হয়ে ৮টি দল অংশ নিচ্ছে, গেলবারের তুলনায় দুটি দল বেড়েছে। গ্রুপ 'এ'তে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে স্বাগতিক আমিরাত, পাকিস্তান ও ওমান রয়েছে। এছাড়া 'বি' গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।

  • সর্বশেষ
  • জনপ্রিয়