শিরোনাম
◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০৩ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্দান্ত ইনিংস খেলেও জয় পেল না সাকিব আল হাসানের দল

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দুর্দান্ত এক ইনিংস খেলেও জয় পেল না সাকিব আল হাসানের দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স। রোববার (৩১ আগস্ট) সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ২৬ বলে ৬১ রানের আগ্রাসী ইনিংস খেলেন এই বাংলাদেশি অলরাউন্ডার। কিন্তু টিম সেইফার্ট অতিমানবীয় ইনিংসের কারণে শেষ পর্যন্ত ৬ উইকেটে হেরে মাঠ ছাড়ে তার দল।

প্রথমে ব্যাটিং করে অ্যান্টিগা তোলে ৪ উইকেটে ২০৪ রান। সাকিব ব্যাট হাতে ছিলেন ধ্বংসাত্মক। তিনি ৫টি চার ও ৫টি ছক্কার মারে মাত্র ২০ বলেই পূর্ণ করেন নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৩৪তম অর্ধশতক। দ্বাদশ ওভারে ডেভিড ভিসের এক ওভারেই আদায় করেন ২ ছক্কা ও ৩ চার। শেষ পর্যন্ত ২৬ বলে ৬১ রান করে ডেলানো পটগিটারের বলে ক্যাচ দেন তিনি। তবে বল হাতে ছিলেন ব্যর্থ। ২ ওভারে ৩২ রান দেন তিনি। 

অ্যান্টিগার দেয়া ২০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঝড় তোলেন নিউজিল্যান্ডের সাবেক ওপেনার টিম সেইফার্ট। ৪০ বলেই পূর্ণ করেন সেঞ্চুরি, যা সিপিএল ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম। শেষ পর্যন্ত ৫৩ বলে ১২৫ রানের চোখধাঁধানো ইনিংস খেলেন। ১০ চার ও ৯ ছক্কার ইনিংসে সেন্ট লুসিয়ার জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি। 

এই হারে ৮ ম্যাচে চতুর্থবারের মতো পরাজিত হলো অ্যান্টিগা ফ্যালকন্স। ৭ পয়েন্ট নিয়ে তারা এখন তিন নম্বরে। অন্যদিকে ৭ ম্যাচে ৪ জয় তুলে নিয়ে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সেন্ট লুসিয়া কিংস।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়