শিরোনাম
◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৪৮ রাত
আপডেট : ২৯ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেপালে পৌঁছেছেন জামাল ভূঁইয়ারা

নেপালের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে দেশ ছাড়ার কথা ছিল বাংলাদেশ ফুটবল দলের। কিন্তু ফ্লাইট জটিলতার কারণে রাত সাড়ে ৯টায় কাঠমান্ডুতে পৌঁছেছেন জামাল ভূঁইয়ারা। এর আগে বিমানের ফ্লাইটটি ঢাকা ছেড়েছে রাত প্রায় ৮টায়। বাফুফে থেকে তা নিশ্চিত করা হয়েছে।

কাঠমান্ডুতে পৌঁছে বাংলাদেশ দলের আজ মাঠের অনুশীলন করার সুযোগ নেই।  কাল ঘাম ঝরানোর কথা রয়েছে।

নেপালে বাংলাদেশের দুটি প্রীতি ম্যাচ ৬ ও ৯ সেপ্টেম্বর। ভেন্যু কাঠমান্ডুর দশরথ স্টেডিয়াম। আজ (বুধবার) সকালে অবশ্য ফেসবুকে নেপাল সফরের দল ঘোষণা করেছিল বাফুফে। ২৩ সদস্যের দলে একমাত্র নতুন মুখ ডিফেন্ডার আব্দুল্লাহ ওমর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়