শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২৮ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

এ‌শিয়া কা‌পে ভারত-পাকিস্তান ম্যাচের সর্বনিম্ন টিকিট ১৫ হাজার টাকা

স্পোর্টস ডেস্ক : আফগা‌নিস্তান ও হংকংয়ের ম‌্যাচ দি‌য়ে আগামী ৯‌ সে‌প্টেম্বর শুরু হ‌বে এ‌শিয়া কা‌পের আসর। ত‌বে এশিয়া কাপের মূল আকর্ষণ থাকে ভারত-পাকিস্তান ম্যাচ। সেই ম্যাচকে কেন্দ্র করেই টুর্নামেন্টের উত্তাপ বৃদ্ধি পায়। এবারও সেই একই আবহ। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ঘোষণা দিয়েছিল, পাকিস্তানের সঙ্গে আর খেলবে না তারা। তবে এশিয়া কাপে একই গ্রুপে পড়ায় বাধ্য হয়েই মুখোমুখি হতে হচ্ছে তাদের।

এবারের এশিয়া কাপের টিকিট বিক্রির জন্য পোর্টাল খুলেছে এসিসি। এসিসির বিজ্ঞপ্তি অনুসারে, টিকিট বুক করার সময় ভক্তরা তিনটি ভিন্ন প্যাকেজ থেকে টিকিট বেছে নিতে পারবেন।

প্রথম প্যাকেজের মূল্য ৪৭৫ দিরহাম। যা বাংলাদেশি অর্থে দাঁড়ায় ১৫ হাজার ৭০০ টাকা। এই প্যাকেজে থাকছে গ্রুপ ‘এ’ গ্রুপের ম্যাচের টিকিট। আর এই গ্রুপেই রয়েছে ভারত ও পাকিস্তান। ফলে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ মাঠে বসে দেখতে হলে একজনকে কমপক্ষে ১৫ হাজার ৭০০ টাকা খরচ করতে হবে।  

প্যাকেজ ২-এ রয়েছে সুপার ফোরের ম্যাচের টিকিট। এ প্যাকেজের সবচেয়ে কম দাবি টিকিট ৫২৫ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭৪০০ টাকা)।

আর প্যাকেজ ৩ এমনভাবে তৈরি করা হয়েছে যেন সমর্থকরা দুটি সুপার চার ম্যাচের পাশাপাশি ফাইনালও দেখার সুযোগ পায়। এই প্যাকেজে টিকিটের পাশাপাশি আলাদা করে ম্যাচ টিকিটও কিনতে পারবে দর্শকরা। এই প্যাকেজের সবচেয়ে কম দামি টিকিট ৫২৫ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭হাজার ৪০০ টাকা।

এছাড়াও, কিছুদিন পর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম এবং আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের বক্স অফিসেও টিকিট পাওয়া যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়