শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৩ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

পর্যাপ্ত প্রমাণ মেলেনি, ধর্ষণের অভিযোগ থেকে মুক্ত পা‌কিস্তা‌নের ক্রিকেটার হায়দার আ‌লি 

স্পোর্টস ডেস্ক : ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন পাকিস্তানি ক্রিকেটার হায়দার আলি। গ্রেটার ম্যাঞ্চেস্টার পুলিশ পাকিস্তানের সংবাদমাধ্যমকে জানিয়েছে, হায়দারের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি। সেই কারণেই ধর্ষণের অভিযোগ থেকে মুক্ত করে দেওয়া হয়েছে পাক ক্রিকেটারকে।

পাকিস্তানের ‘এ’ স্কোয়াডের হয়ে খেলতে ইংল্যান্ডে গিয়েছিলেন ২৪ বছর বয়সি হায়দার। দু’টি তিনদিনের ম্যাচ এবং পরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে পাক দল। ১৭ আগস্ট থেকে শুরু হওয়া ইংল্যান্ড সফর চলাকালীনই ধর্ষণ করেছেন হায়দার, এমনটাই অভিযোগ উঠেছিল। 

ম্যাঞ্চেস্টার পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই এক পাক বংশোদ্ভূত তরুণীকে ধর্ষণের অভিযোগ রয়েছে হায়দারের বিরুদ্ধে। তাই কেন্টের স্পিটফায়ার কাউন্টি গ্রাউন্ড মাঠে ম্যাচ চলাকালীনই পাক ক্রিকেটারকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড তাঁকে সাময়িকভাবে নিষিদ্ধ করে। হায়দারের গ্রেপ্তারির পরেই বিবৃতি দিয়ে পিসিবি জানায়, তদন্তের দিকে নজর রাখা হয়েছে। যতদিন পর্যন্ত না তদন্ত শেষ হচ্ছে ততদিনের জন্য সাসপেন্ড করা হয়েছে হায়দারকে। তবে অভিযুক্ত ক্রিকেটারকে সবরকম আইনি সহায়তা দেওয়া হবে বলেও জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড।

তদন্ত চলাকালীন তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন হায়দার। পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তদন্তের পরে পুলিশ এবং ক্রাউন প্রসিকিউশন সার্ভিস হায়দার আলির বিরুদ্ধে কোনও প্রমাণ পায়নি, যার উপর ভিত্তি করে তদন্ত এগিয়ে যাওয়া যায়। সেই কারণে শেষ পর্যন্ত পাক ক্রিকেটারের বিরুদ্ধে ওঠা মামলা খারিজ করে দেয় তারা। ইতিমধ্যেই তাঁর পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার কথাও বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়