শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫৪ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : ব‌্যা‌টিং‌য়ের পর বো‌লিং‌য়েও দারুণ পাফরম করায় স্বাগ‌তিক আরব আ‌মিরা‌তের বিরু‌দ্ধে দুর্দান্ত জয় পে‌য়ে‌ছে পা‌কিস্তান দল। বি‌শেষ ক‌রে ফখর জামানের ফিফটির পর আবরার আহমেদের দারুণ লেগ স্পিনে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতকে ৩১ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে তারা। 

দারুণ ফিফটি করে পাকিস্তানকে ২০ ওভারে ৫ উইকেটে ১৭১ রান এনে দেন দীর্ঘদিন পর ছন্দে ফেরা ফখর। জবাবে পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ে আমিরাত তুলতে পারে ১৪০ রান।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা আশানুরূপ হয়নি পাকিস্তানের। প্রথম ১৫ ওভারে ৯৭ রান তোলে তারা। কিন্তু শেষ ৫ ওভারে ফখর ও মোহাম্মদ নাওয়াজের ঝড়ো ব্যাটিংয়ে ৭৪ রান তোলে তারা।

ফখর জামান করেন ৪৪ বলে ৭৭ রান এবং নাওয়াজ ২৭ বলে তোলেন ৩৭ রান। তারা দুজন মিলে মিলে ষষ্ঠ উইকেটে ৫১ বলে ৯১ রান যোগ করেন।

বোলিংয়ে দারুণ পারফরম্যান্স ছিল আবরার আহমেদের, যার লেগ স্পিন বিষে নাকাল হয়েছেন আমিরাতের ব্যাটাররা। ৪ ওভারে ৯ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন আবরার।

আমিরাতের পক্ষে লড়াই করেছিলেন আলিশান শরাফু, যার উইলো থেকে বের হয় ৫১ বলে ৬৮। চারটি করে চার ও ছয় হাঁকিয়ে দলের পক্ষে সর্বোচ্চ রান করেন তিনি।

চারটি ম্যাচের মধ্যে তিনটি জিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে পাকিস্তান। দুটি জয় পেয়ে আফগানিস্তানও নাম লিখিয়েছে ফাইনালে। কোনো ম্যাচ না জিতে বাদ পড়েছে আরব আমিরাত।

উল্লেখ্য, আগামী রোববার (৭ সেপ্টেম্বর) টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে পাকস্তান ও আফগা‌নিস্তান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়