শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৫১ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

প্রথম সেট হেরেও ইউএস ওপেনের ফাইনালে অ‌্যা‌রিনা সাবালেঙ্কা

স্পোর্টস ডেস্ক : প্রথম সেট হেরেও ইউএস ওপেনের ফাইনালে চলে গেলেন অ্যারিনা সাবালেঙ্কা। গত বারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন সাবালেঙ্কা প্রথম সেট হেরে গিয়েও তিন সেটের লড়াইয়ে হারান চতুর্থ বাছাই জেসিকা পেগুলাকে। তিনি জিতলেন ৪–৬, ৬–৩, ৬–৪ গেমে। 

গত বারের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন এই দু’জন। সেবারও জিততে পারেননি পেগুলা। এবারও বদলা নিতে পারলেন না আমেরিকান টেনিস তারকা। এই নিয়ে পর পর তিন বার বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামর ফাইনালে উঠলেন সাবালেঙ্কা।

চ‍্যাম্পিয়ন হতে পারলে সেরেনা উইলিয়ামসের পর সাবালেঙ্কাই প্রথম খেলোয়াড় হবেন যিনি পর পর দু’বার ইউএস ওপেন জিতবেন। সেরেনা ২০১২ থেকে ২০১৪ পর্যন্ত পর পর তিন বার এই প্রতিযোগিতা জিতেছিলেন।

ফাইনালে সাবালেঙ্কাকে খেলতে হবে নাওমি ওসাকা এবং আমান্ডা আনিসিমোভার মধ্যে সেমিফাইনালে যিনি জিতবেন, তাঁর বিরুদ্ধে। মাতৃত্বকালীন বিরতির পর কোর্টে ফিরে দুর্দান্ত খেলছেন ওসাকা। দু’বারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন ওসাকা এ বার ২৩ নম্বর বাছাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়