শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০৫ রাত
আপডেট : ১৩ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

সংবাদপ্রতি‌দিন এর প্রতি‌বেদন- বুলবুল-তামিম দ্বন্দ্বে ডামাডোল বি‌সি‌বির নির্বাচনে

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে নাটকের পর নাটক। তবে বাংলাদেশ ক্রিকেটের তুলনায় তারা নিজেই। কে কবে শুনেছে, ক্রিকেট বোর্ডের নির্বাচনে ‘হুমকির’ মুখে পড়তে হয় বর্তমান প্রেসিডেন্টকে? যার জেরে নিরাপত্তায় ‘গানম্যান’ চেয়ে সরকারের কাছে আবেদন করেছেন আমিনুল ইসলাম বুলবুল। 

মনে করিয়ে দেওয়া যাক, বিসিবি নির্বাচনে আমিনুলের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারেন একসময় তাঁরই সতীর্থ তামিম ইকবাল।

ফলে বোর্ডের আসন্ন নির্বাচন ক্রিকেটের মধ্যে সীমাবদ্ধ ভাবলে ভুল করবেন। ‘নতুন’ বাংলাদেশের রাজনীতির পাকচক্রের থেকে কোনও অংশে কম হতে চলছে না এই নির্বাচন। আমিনুলের পিছনে রয়েছে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের ‘হাত’। অন্যদিকে তামিম বিএনপি ঘনিষ্ঠ। এখন বাংলাদেশের একটি শক্তিশালী ও অর্থবান সংস্থার সমর্থন পাচ্ছেন তিনি। কিন্তু বিসিবি সভাপতি হওয়ার কাজটা একেবারেই সহজ হবে না তামিমের জন্য। যার নেপথ্যে তাদের নির্বাচনী গঠনতন্ত্র।

বিসিবির নির্বাচন ৪ অক্টোবর। নিয়ম অনুসারে, নির্বাচনের ৩০ দিন আগে থেকে সমস্ত প্রক্রিয়া শুরু করতে হয়। এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে, ভোটে না দাঁড়ানোর ‘হুমকি’ দিয়ে ফোন এসেছে আমিনুলের কাছে। যেখানে সামনে নির্বাচন, তাই সভাপতির নিরাপত্তায় কোনও ত্রুটি রাখা উচিত নয়। 

মর্মে বিসিবি তরফ থেকে ইউনুস সরকারের কাছে নিরাপত্তা চাওয়া হয়েছে। সেই ‘অতীব জরুরি’ চিঠিতে লেখা হয়েছে, ‘বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনায় বোর্ড সভাপতি মহোদয়ের দৈনন্দিন যাতায়াতের ক্ষেত্রে তার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যে কোনোও অনাকাঙ্খিত পরিস্থিতি নিয়ন্ত্রণে গানম্যান (Gunman) নিয়োজিতকরণ আবশ্যক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়