শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৬ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ভারতে ম‌হিলা বিশ্বকাপ উদ্বোধনের মঞ্চে থাকছে না পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : মহিলা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবে না পাকিস্তান ক্রিকেট দল। ৩০ সেপ্টেম্বর অসমের গুয়াহাটিতে মহিলা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা। পাকিস্তানি সংবাদমাধ্যম ‘‌জিও সুপার’‌ সূত্রে জানা গেছে, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবে না পাকিস্তান দল।

উদ্বোধনী ম্যাচে অংশ নেবে দুই আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা। তার আগেই হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে গান গাইবেন শ্রেয়া ঘোষাল। কিন্তু জিও সুপার সূত্রে জানা গেছে, পাকিস্তান মহিলা দলের অধিনায়ক ফাতিমা সানা কিংবা দলের আর কোনও ক্রিকেটার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন না। পাক দলের কেউ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে ভারত যাচ্ছে না বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
 
ওই প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক কূটনৈতিক টানাপড়েনের জেরে ভারতে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবে না পাকিস্তান দল। পহেলগাঁও হামলা ও অপারেশন ‘‌সিঁদুর’‌ এর পর ভারত–পাকিস্তান সম্পর্ক এখন এমন তলানিতে পৌঁছেছে যে, অদূর ভবিষ্যতে দু’দেশ একে অপরের মাটিতে কোনও আইসিসি টুর্নামেন্ট খেলবে না। 

এ বছরের শুরুতে পাকিস্তানে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিলেও রোহিতরা কিন্তু সে দেশে খেলতে যাননি। দুবাইয়ের নিরপেক্ষ ভেন্যুতে টিম ইন্ডিয়ার গ্রুপ স্তরের সমস্ত ম্যাচ ও নক আউট, এমনকি ফাইনালও অনুষ্ঠিত হয়। এবারও সেই নীতি প্রভাব ফেলছে। 

ফলত, পাকিস্তান দলের সব ম্যাচই বসবে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে। পাকিস্তান দল যদি সেমিফাইনালে (২৯ অক্টোবর) বা ফাইনালে (২ নভেম্বর) পৌঁছয়, তা–ও সেখানেই আয়োজন করা হবে।

প্রসঙ্গত, পাকিস্তান প্রথম ম্যাচ খেলবে ২ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে। ৫ অক্টোবর হবে ভারত–পাক ম্যাচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়