শিরোনাম
◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট 

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৮ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

শ্রীলঙ্কা ৮০ রানে অলআউট,  জিম্বাবুয়ের কাছে হারলো ৫ উই‌কে‌টে 

স্পোর্টস ডেস্ক : দারুণ খে‌লে‌ছেন সিকান্দার রাজা। তার ঘূর্ণিতেই দিশেহারা হয়ে একশ রানের আগেই গুটিয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। লক্ষ্য তাড়ায় দ্রুত তিন উইকেট হারালেও জয় পেতে অসুবিধা হয়নি জিম্বাবুয়ের। ৫ উইকেটের জয়ে টি-টোয়েন্টি সিরিজে সমতায় ফিরেছে স্বাগতিকরা। ---- অলআউট স্পোর্টস

শনিবার হারারেতে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৭ ওভার ৪ বলে ৮০ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। সফরকারীরা তাদের শেষ ৫ উইকেট হারায় মাত্র ১৬ রানে। জবাবে ৩৪ বল আগে লক্ষ্যে পৌঁছায় জিম্বাবুয়ে।

টি-টোয়েন্টিতে এটি লঙ্কানদের দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৭ রানে অলআউট হয়েছিল তারা, যা তাদের সর্বনিম্ন।

টস হেরে ব্যাটিংয়ে নামা লঙ্কানদের টপ-অর্ডার গুঁড়িয়ে দেন ব্লেসিং মুজারাবানি ও ব্র্যাড ইভান্স। তাদের পেস তোপের সঙ্গে রাজার ঘূর্ণিতে ৩৮ রানের ভেতর ৫ উইকেট হারায় সফরকারীরা।

দাসুন শানাকাকে নিয়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন অধিনায়ক চারিত আসালাঙ্কা। তবে ২৬ রানের এই জুটি ভেঙে তা থামিয়ে দেন শন উইলিয়ামস। পরের ওভারে জোড়া আঘাত হানেন রাজা।

৬৬ রানে ৮ উইকেট হারিয়ে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন দলীয় সংগ্রহে অলআউট হওয়ার শঙ্কায় পড়েছিল শ্রীলঙ্কা। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি।

৪ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন রাজা। ইভান্সের শিকার ৩ উইকেট, মুজারাবানি নেন দুটি।

রান তাড়ায় ২০ রানের উদ্বোধনী জুটি পেলেও পরের ৭ রান যোগ করতেই তিন উইকেট হারায় জিম্বাবুয়ে। তিনটি উইকেটই নেন দুশমন্ত চামিরা। তবে ব্রায়ান বেনেট (১৯), রায়ান বার্ল (২০*) ও টাশিঙ্গা মুসেকিয়ার (২১) ব্যাটে জয় পেতে কোনো অসুবিধা হয়নি স্বাগতিকদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়