শিরোনাম
◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৫৬ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

লিও‌নেল মে‌সি বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে নামছেন!

স্পোর্টস ডেস্ক : মে‌সি‌কে নি‌য়ে এবার ফুটবল দুনিয়ায় নতুন গুঞ্জন উঠেছে। তার জন‌্য আবার আলোচনায় বার্সেলোনা। তবে ফুটবলার নয় বরং মেসির রাজনৈতিক ভূমিকায় এবার জমে ওঠেছে আলোচনা। শোনা যাচ্ছে, আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে মেসি মাঠে নামতে পারেন অথবা অন্তত কোনো প্রার্থীর পক্ষে সরাসরি সমর্থন জানাতে পারেন। 

কাতালুনিয়ার সংবাদমাধ্যম কাদেনা এসইএআর-এর খবর অনুযায়ী, বার্সেলোনার বর্তমান প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তার প্রতিদ্বন্দ্বী শিবিরগুলো ইতোমধ্যে মেসির সঙ্গে যোগাযোগ শুরু করেছে।

বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে সভাপতি থাকা লাপোর্তা আগামী নির্বাচনে চতুর্থ দফায় প্রার্থী হতে যাচ্ছেন। কিন্তু পরিস্থিতি এখনো তার পক্ষে পুরোপুরি স্থিতিশীল নয়। কারণ ২০২১ সালে মেসিকে দলে রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন লাপোর্তা কিন্তু আর্থিক সংকটের অজুহাতে সেই চুক্তি বাতিল করতে বাধ্য হন। -- চ‌্যা‌নেল২৪

এরপর মেসি পিএসজিতে চলে যান এবং মেসি ও তার পরিবারের পক্ষ থেকে কিছু বলা না হলেও এটিকে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখেছিলেন অনেকেই।

বার্সেলোনার সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে মেসির সমর্থন একজন প্রেসিডেন্ট প্রার্থীর পক্ষে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। যদি মেসি ভিক্টর ফন্ট বা জোয়ান কামপ্রুবির মতো কোনো প্রার্থীকে সমর্থন করেন, তবে নির্বাচনে তা বড় ধরনের পরিবর্তন আনতে পারে। নির্বাচনের বছর ঘনিয়ে আসায় লাপোর্তার জন্য এটি অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

তবে মেসি প্রকাশ্যে কোনো প্রার্থীকে সমর্থন দেবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। বর্তমানে তিনি মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে খেলছেন, তবে ক্যাম্প ন্যুতে তার প্রভাব যে এখনো প্রাসঙ্গিক, তা অস্বীকার করার উপায় নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়