শিরোনাম
◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০৬ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

১৫ বছর পর মিরপুর স্টে‌ডিয়াম থেকে গামিনী ডি সিলভা‌কে স‌রি‌য়ে দি‌লো বি‌সি‌বি

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কান গা‌মি‌নি ডি সিলভা দীর্ঘদিন ধরে মিরপুর স্টেডিয়ামের প্রধান কিউরেটর হিসেবে কাজ করেছেন। স্লো উইকেট নিয়ে সমালোচনা হলেও তাকে কেউ সরাতে সাহসও করেনি। তবে দীর্ঘ ১৫ বছর পর অবশেষে সরিয়ে দেওয়া হলো এই কিউরেটরকে। 

জানা গেছে, শ্রীলঙ্কান এই কিউরেটরকে বদলি করা হয়েছে রাজশাহীতে। সেখানে শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে যোগ দেয়ার কথা রয়েছে তার। 
 
২০১০ সাল থেকে বিসিবিতে প্রধান কিউরেটর হিসেবে কাজ করছেন শ্রীলঙ্কার গামিনী ডি সিলভা। লম্বা সময় ধরে বাজে উইকেট বানিয়ে একের পর এক সমালাচনার জন্ম দিয়েছেন তিনি। বিভিন্ন সময়ে খোদ ক্রিকেটাররাও এই উইকেট নিয়ে সমালোচনা করেছেন। 

সবশেষ ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে এমন উইকেট নিয়ে বিপাকে পড়েন গামিনী। সংবাদ সম্মেলনে পাকিস্তানের কোচ-অধিনায়ক সরাসরি প্রশ্ন তুলেছেন মিরপুরের উইকেট নিয়ে। এরপরই মূলত নড়েচড়ে বসে বিসিবি। 
 
ক’দিন আগে আনা হয় অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিংকে। দেশে পা রাখার পর থেকেই মিরপুরের উইকেট নিয়ে কাজ করছেন তিনি। গামিনী না থাকায় এখন থেকে হয়তো মিরপুরের উইকেটের পূর্ণ দেখভাল করবেন টনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়