শিরোনাম
◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০২ রাত
আপডেট : ১৪ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আসন্ন বিশ্বকাপের ম্যাচ অফিশিয়াল সবাই নারী, আছেন বাংলাদেশের জেসিও

স্পোর্টস ডেস্ক : বিশ্ব ক্রিকে‌টের শাসক সংস্থা আই‌সি‌সি আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা করেছে। বৈশ্বিক এই টুর্নামেন্টের ইতিহাসে এবারই প্রথম ম্যাচ অফিশিয়ালদের মধ্যে সবাই নারী। এর আগের আসরগুলোতে ম্যাচ অফিশিয়ালের প্যানেলে ছিল পুরুষরাও।

এবারের ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ অফিশিয়ালদের প্যানেলে আছেন মোট ১৪ জন। তাদের মধ্যে একমাত্র বাংলাদেশের আম্পায়ার সাথিরা জাকির জেসি। জেসি ছাড়াও আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন ক্লেয়ার পোলসাক, জ্যাকুলিন উইলিয়ামস এবং সু রেডফার্ন, আর লরেন এগেনব্যাগ ও কিম কটন।

ম্যাচ রেফারি হিসেবে আছেন চারজন। তারা হলেন ট্রুডি অ্যান্ডারসন, শান্দ্রে ফ্রিৎজ, জি.এস. লক্ষ্মী এবং মিশেল পেরেইরা।

এবারের ওয়ানডে বিশ্বকাপের মূল আয়োজক ভারত হলেও কিছু ম্যাচ হবে শ্রীলঙ্কায়।

ম্যাচ অফিশিয়াল প্যানেল:

আম্পায়ার- সাথিরা জাকির জেসি, বৃন্দা রাঠি, ক্যানদেস লা বোর্দে, সুই রেডফার্ন, কেরিন ক্লাস্তে, এলোইস শেরিদান, ক্লেয়ার পোসাক, লরেন অ্যাগেনবাগ, গায়ত্রী ভেনুগোপালান, নারায়ণ জননী, নিমালি পেরেরা, জ্যাকুলিন উইলিয়ামস, কিম কটন ও সারাহ ড্যামনেভানা

ম্যাচ রেফারি- ট্রুডি অ্যান্ডারসন, শান্দ্রে ফ্রিৎজ, জিএস লক্ষ্মী ও মিচেল পেরেইরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়