শিরোনাম
◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৫৮ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনলাইনে যেভাবে দেখবেন বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ

হংকংকে হারিয়ে দারুণভাবে এশিয়া কাপের ১৭তম আসর শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এখন সুপার ফোরে ওঠার লক্ষ্যে এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) ‘বি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে এই গুরুত্বপূর্ণ ম্যাচটি।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে টি-টোয়েন্টি লড়াই সবসময়েই সমর্থকদের মধ্যে বাড়তি উত্তেজনা তৈরি করে। দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানেও বেশ কিছু চমক রয়েছে। যদিও শ্রীলঙ্কা পরিসংখ্যানের দিক থেকে এগিয়ে তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পারফরম্যান্স কিন্তু বেশ ভালো।

এখন পর্যন্ত বাংলাদেশ ও শ্রীলঙ্কা ২০ বার টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে শ্রীলঙ্কা ১২টি ম্যাচে জয় লাভ করেছে, আর বাংলাদেশ ৮টি ম্যাচে জিতেছে। শেষ পাঁচ ম্যাচে, বাংলাদেশ ৪টি জয় পেয়েছে, অন্যদিকে শ্রীলঙ্কা মাত্র দুটি ম্যাচে জয়লাভ করেছে। এশিয়া কাপের প্রথম ম্যাচ থেকে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা কম। তাওহীদ হৃদয় হংকং ম্যাচে ধীরগতির ব্যাটিং করলেও, তাকে আরেকটি সুযোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, রিশাদ হংকংয়ের বিপক্ষে কিছুটা খরুচে বোলিং করলেও, তার ওপর আস্থা রাখার সম্ভাবনা বেশি টিম ম্যানেজমেন্টের। কেননা ব্যাট হাতে রিশাদ শেষদিকে দ্রুত রান তোলার সক্ষমতা দেখিয়েছেন যা তাকে বাকিদের তুলনায় এগিয়ে রাখছে।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস এবং অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে টফি অ্যাপে। দর্শকরা টফি অ্যাপ (অ্যান্ড্রয়েড ও আইওএস) ব্যবহার করে মোবাইলে ম্যাচটি উপভোগ করতে পারবেন। এছাড়া, টফি লাইভ ডট কম ও স্মার্ট টিভির মাধ্যমে (অ্যান্ড্রয়েড টিভি, স্যামসাং টাইজন ও এলজি ওয়েবওএস) ম্যাচটি দেখা যাবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়