শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০৯ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রা‌তে ইং‌লিশ লি‌গে দুই ম্যানচেস্টারের লড়াই

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লি‌গে রোববার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় সিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হবে ম‌্যান‌চেস্টার সি‌টি ও ম‌্যান‌চেস্টার ইউনাই‌টেড।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ম‌্যান‌সি‌টির কোচ গার্দিওলা বলেন, আমি গিগিকে (দোনারুম্মা) এমন কিছু করতে বলবো না, যা তার কাছে অস্বস্তিকর। আমরা এডারসনের মতো সেরা কাউকে পাইনি, তবে গিগির আরেকটি গুণ আছে। সে বিশাল, সে বড় মঞ্চের খেলোয়াড়। চ্যাম্পিয়নস লিগে অ্যানফিল্ড ও ভিলা পার্কে তার পারফরম্যান্সই তার যোগ্যতার প্রমাণ।’

বর্তমানে দুই দলই হতাশাজনক সময় কাটালেও প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ডার্বিতে এগিয়ে আছে ইউনাইটেড। লিগে এখন পর্যন্ত ৬৪ বার মুখোমুখি হয়েছে দু’দল। যেখানে ইউনাইটেড জিতেছে ২৯টি ম্যাচে, আর সিটি জিতেছে ২৫টিতে। বাকি ১০টি ম্যাচ হয়েছে ড্র।

উল্লেখ্য, চলতি মৌসুমে তিনটি করে ম্যাচ খেলেছে সিটি ও ইউনাইটেড। যেখানে ইউনাইটেডের এক জয়, এক ড্র এবং এক হারে তাদের পয়েন্ট চার। 

অন্যদিকে তিন ম্যাচে এক জয় ও দুই হারে সিটির পয়েন্ট তিন। ফলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই কোনো দলের জন্যই। লিগ টেবিলে উন্নতির জন্য জয় চাইবে দুই দলই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়