শিরোনাম
◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৪ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

এ‌শিয়া কা‌পে ওমানকে হারা‌লো আরব আমিরাত

স্পোর্টস ডেস্ক : ৫০ রা‌নে নেই ৫ উইকেট! সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বড় লক্ষ্য তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ওমান। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। জুনাইদ সিদ্দিকী নিয়েছেন ৪ উইকেট। হায়দার আলী ও মুহাম্মদ জাওয়াদউল্লাহ দুইটি করে উইকেট নিয়েছেন দুর্দান্ত। 

তাদের বোলিংয়ের বিপক্ষে বলার মতো কিছু করতে পারেননি ওমানের ব্যাটাররা। দলের সর্বোচ্চ ২৪ রানের ইনিংস এসেছে আরিয়ান বিশতের ব্যাট থেকে। ৮ বল বাকি থাকতেই ১৩০ রানে গুটিয়ে যায় ওমান।

৪২ রানের জয়ে চলতি এশিয়া কাপের চলতি আসরে প্রথম জয়ের দেখা পেয়েছে সংযুক্ত আরব আমিরাত। স্বাগতিকদের জয়ের ভিতটা গড়ে দিয়েছেন দুই ওপেনার আলিশান শারাফু ও ‍মুহাম্মদ ওয়াসিম। ৭ চার ও এক ছক্কায় ৫১ রানের ইনিংস খেলে শারাফু ফিরলেও অধিনায়ক ওয়াসিম একাই টেনেছেন আরব আমিরাতকে। খেলেছেন ৫৪ বলে ৬৯ রানের ইনিংস। 

তাদের দুজনের হাফ সেঞ্চুরিতেই ১৭২ রানের পুঁজি পায় তারা। ওমানের সঙ্গে পাওয়া জয়ে সুপার ফোরে যাওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখল আরব আমিরাত। শেষ ম্যাচে পাকিস্তান হারাতে পারলেই সেরা চারে যাবে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়