শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৭ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ

নিজস্ব প্রতি‌বেদক : এ‌শিয়া কা‌পে গ্রুপ পর্বে বাংলা‌দে‌শের আজ শেষ ম‌্যাচ।  আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে লড়াই হ‌বে। সুপার ফো‌রে খেল‌তে হ‌লে টাইগার‌দের সাম‌নে জ‌য়ের বিকল্প নেই। তাই জ‌য়ের জন‌্য ম‌রিয়া বাংলা‌দে‌শের ওরা ১১ জন।

 মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আবুধাবিতে ম্যাচ শুরু হবে বাংলা‌দেশ সময় রাত সাড়ে ৮টায়। এশিয়া কাপের গ্রুপপর্বে দুদলই হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করেছে। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। আর তাতেই সুপার ফোরের সমীকরণ কঠিন হয়ে পড়ে লালর সবু‌জের প্রতি‌নি‌ধি‌দের।

গ্রুপে নিজেদের শেষ ম্যাচে রশিদ খানদের বিপক্ষে জয় পেলে আসরে টিকে থাকার একটা সম্ভাবনা তৈরি হবে টাইগারদের সামনে। সেক্ষেত্রে, আশায় থাকতে হবে আফগানদের বিপক্ষে শ্রীলঙ্কার পরাজয়ের। আর এই ম্যাচ হেরে গেলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হবে লিটন দাসের দলের।

এই মুহূর্তে ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে বাংলাদেশ। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে শ্রীলঙ্কা, ১ম‌্যা‌চে ২ প‌য়েন্ট নি‌য়ে দ্বিতীয় অবস্থা‌নে আফগানিস্তান।  নেট রানরেটে বাংলাদেশের চেয়ে অনেকটাই এগিয়ে আফগান ও লংকানরা।

এই ম্যাচে বাংলাদেশের একাদশে কয়েকটি পরিবর্তন আসতে পারে। তাওহীদ হৃদয়ের পরিবর্তে দেখা যেতে পারে অলরাউন্ডার সাইফ হাসানকে। লেগ স্পিনার রিশাদ হোসেনের বদলে দেখা যেতে পারে বাঁহাতি নাসুম আহমেদকে। এছাড়া, পেসার শরিফুল ইসলামের পরিবর্তে একাদশে অন্তর্ভুক্ত হতে পারে তাসকিন আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়