শিরোনাম
◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩০ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী

স্পোর্টস ডেস্ক :  স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গাজায় ইসরাইলের কার্যকলাপের কারণে দেশটিকে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে বহিষ্কারের আহ্বান জানিয়েছেন।

সানচেজ তার সোশ্যালিস্ট ওয়ার্কাস পার্টির নির্বাচিত প্রতিনিধিদের উদ্দেশে বলেন, 'ইসরাইল আন্তর্জাতিক কোনো প্লাটফর্ম ব্যবহার করে নিজেদের ভাবমূর্তি ধোয়া-মোছা চালিয়ে যেতে পারে না।

স্পেনের এই প্রধানমন্ত্রী আরও বলেন, ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু করার পর রাশিয়ার সঙ্গে যেভাবে আচরণ করা হয়েছিল, ইসরাইলের সঙ্গেও একইভাবে আচরণ করা উচিত। গত রোববার (১৪ সেপ্টেম্বর) ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা’আর স্পেনের প্রধানমন্ত্রীকে 'লজ্জাজনক' বলে অবিহিত করেন এবং অভিযোগ করেন যে তিনি মাদ্রিদে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ উসকে দিয়েছেন। এই বিক্ষোভের কারণে ভুয়েলতা আ এস্পানিয়া সাইক্লিং রেসের শেষ ধাপ বাতিল করতে হয়, যেখানে একটি ইসরায়েলি দল অংশ নিচ্ছিল।

এর আগে একই দিনে সানচেজ বলেন, তিন সপ্তাহব্যাপী রেস চলাকালে হওয়া পূর্ববর্তী বিক্ষোভগুলো প্রমাণ করেছে যে গাজা ইস্যুতে স্পেন 'গৌরবান্বিত উদাহরণ' হিসেবে দাঁড়িয়েছে। সরকারের বেশ কয়েকজন মন্ত্রীও চূড়ান্ত ধাপের বিক্ষোভকে স্বাগত জানান। সরকারি হিসাব অনুযায়ী, এতে প্রায় এক লাখ মানুষ অংশ নেন।

ডিজিটাল ট্রান্সফরমেশন মন্ত্রী অস্কার লোপেজ বলেন, 'হাজার হাজার মানুষ যখন এই গণহত্যার বিরুদ্ধে রাস্তায় নামে, আমার কাছে এটা স্বস্তির। কারণ এটা গণহত্যা, এর অন্য কোনো নাম নেই। তথ‌্যসূত্র, সময়‌নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়