শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩১ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তানজিদ তামিমের ফিফটিতে ১৫৫ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

সর্বশেষ দুই ইনিংসেই নামের সুবিচার করতে পারেননি তানজিদ হাসান তামিম। তবে আবুধাবিতে আজ জ্বলে উঠেছে তার ব্যাট। যদিও দারুণ শুরুর পরেও ভালো সংগ্রহ দাঁড় করাতে পারেনি বাংলাদেশ। বাঁচা-মরার ম্যাচে বাঁহাতি ওপেনারের ফিফটিতে আফগানিস্তানকে ১৫৫ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।

টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে আজ দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার তানজিদ তামিম ও সাইফ হাসান। দুজনে মিলে পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৫৯ রানে এনে দেন। তবে পাওয়ার প্লে শেষ হতেই ড্রেসিংরুমের পথ ধরেন টুর্নামেন্টে প্রথমবার একাদশে সুযোগ পাওয়া সাইফ। ২ চার ১ ছক্কায় ৩০ রানে রশিদ খানের বলে বোল্ড হন তিনি।

দ্রুত ফেরেন লিটন দাসও। নুর আহমেদের বলে আউট হওয়ার আগে বাংলাদেশের অধিনায়ক করেছেন ৯ রান। তবে অন্য প্রান্ত আগলে রেখে রান বাড়ানোর চেষ্টা চালিয়ে যান তানজিদ তামিম। কিন্তু ফিফটি করার পরেই বিদায় নেন তিনি।

নুরের শিকার হওয়ার আগে ১৬৭.৭৪ স্ট্রাইকরেটে খেলেন ৫২ রানের ইনিংস। ৪ চারের বিপরীতে ৩ ছক্কা হাঁকানোর পথে একটা রেকর্ডও গড়েছেন তিনি।

এ বছর বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কা হাঁকিয়েছেন তানজিদ তামিম। বর্তমানে তার ছয়ের সংখ্যা ২৬। ২৩ ছক্কা নিয়ে এই সংস্করণে দুই আছেন পারভেজ হোসেন ইমন।

শুরুটা দারুণ করলেও শেষটা ভালো করতে পারেনি বাংলাদেশ। কেননা একটা সময় ১২ ওভারে ২ উইকেটে ৯৫ রান করেছিল বাংলাদেশ। কিন্তু শেষ ৪৮ বলে মাত্র ৫৯ রান নিতে পেরেছেন বাংলাদেশি ব্যাটাররা। ফিনিশিংটা ভালো করতে পারলে ১৫৪ নয় আরো বড় স্কোর দাঁড় করাতে পারত বাংলাদেশ। হবে কি করে শেষ ৪৮ বলের ১৮ টাতে কোনো রান নিতে পারেনি বাংলাদেশ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়