শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০২ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন

স্পোর্টস ডেস্ক :  স্পেনের সমাজতান্ত্রিক দলের মুখপাত্র পাত্র লোপেস ইউরোভিশন থেকে নাম প্রত্যাহারের পর এবার আগামী বছর অনুষ্ঠিতব্য ফিফা ফুটবল বিশ্বকাপ নিয়েও বিতর্কিত সিদ্ধান্তের আভাস দিলেন। ---- ওয়ান ফুটবল

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) কংগ্রেসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লোপেস জানান, ২০২৬ বিশ্বকাপে ইসরায়েল অংশ নিলে স্পেনেরও খেলা থেকে সরে দাঁড়ানোর পথ খোলা থাকবে। ইউরোভিশন কনটেস্টের মতো ফুটবলেও ‘একই নীতি’ অনুসরণ করা হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

ইউরোভিশন কনটেস্ট হচ্ছে ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়নের অধীনে আয়োজিত সঙ্গীত প্রতিযোগিতা। সেখানে ইসরায়েল অংশ নিলে স্পেন প্রতিযোগিতাটি বয়কট করবে বলে ঘোষণা দিয়েছে। -- যমুনা‌নিউজ

লোপেস বলেন, ‘এ মুহূর্তে ইসরাইল গাজা উপত্যকায় স্থল আক্রমণ চালাচ্ছে। প্রতিদিন আমরা টেলিভিশনে শিশুদের হত্যা হতে দেখি, মানুষকে খাদ্যের খোঁজে বের হলে গুলি করা হয়, গোটা শহর মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হচ্ছে। এটি আত্মরক্ষা নয়, এটি সন্ত্রাসবিরোধী লড়াই নয়— এটি গণহত্যা।’

তিনি আরও জানান, স্পেনের বিপুল সংখ্যক মানুষ এই ঘটনায় প্রতিবাদে রাস্তায় নেমেছেন, যেমনটা দেখা গেছে সম্প্রতি ‘লা ভুয়েল্তা’ সাইক্লিং প্রতিযোগিতায়। 

আমাদের জনগণ মরতে থাকা মানুষদের প্রতি নীরব সমর্থন দিতে চায় না। তাই ইসরায়েলি দলকে নিয়ে রাস্তায় ঘুরলে প্রতিবাদ হবেই। এটিই হলো একটি মর্যাদাবান জাতির চিহ্ন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়