শিরোনাম
◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৪ রাত
আপডেট : ১৪ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবি’র বিস্ফোরক ব্যাটিংয়ে শ্রীলঙ্কার জন্য চ্যালেঞ্জ তৈরি আফগানিস্তানের

১৮ ওভার শেষে ছিল ১২০ রান। ১৯তম ওভারে দুশমন্ত চামিরাকে টানা তিন বলে তিন বাউন্ডারি হাঁকালেন মোহাম্মদ নবি। শেষ ওভারে তো আরও ভয়ংকর হয়ে উঠলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।

দুনিথ ওয়াল্লাগেকে প্রথম পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকিয়ে আফগানিস্তানকে চ্যালেঞ্জিং পুঁজিতে নিয়ে গেলেন নবি। এশিয়া কাপ টি-টোয়েন্টিতে ৮ উইকেটে আফগানিস্তান দাঁড় করিয়েছে ১৬৯ রান। অর্থাৎ জিততে হলে ১৭০ করতে হবে শ্রীলঙ্কাকে।

আবুধাবিতে বাংলাদেশের ভাগ্য জড়ানো ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নেয় আফগানিস্তান। শুরুটা ভালোই ছিল। প্রথম দুই ওভারে আফগানরা তোলে ২৬ রান।

তৃতীয় ওভারের প্রথম বলেই আঘাত হানেন নুয়ান তুষারা। ডানহাতি এই পেসারের স্লোয়ার বলে চড়াও হতে গিয়ে থার্ডম্যানে ক্যাচ হয়ে ফেরেন গুরবাজ (৮ বলে ১৪)। ওভারের শেষ বলে আরও এক উইকেট। এবার দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড করিম জানাত (১)।

সেদিকুল্লাহ অতল অনেকটাই সেট হয়ে গিয়েছিলেন। কিন্তু তার ব্যাট প্যাডের ফাঁক গলে তুষারা করেন আরেকটি বোল্ড। ১৪ বলে ১৮ করে ফেরেন অতল। ৪০ রানে ৩ উইকেট হারায় আফগানিস্তান। পাওয়ার প্লের ৬ ওভারে ৩ উইকেটে ৪৫ তোলে আফগানরা।

চতুর্থ উইকেটে ধরে খেলায় মনোযোগ দেন ইব্রাহিম জাদরান আর দারউইশ রসুলি। ৩৪ বলে তাদের ২৪ রানের ধীরগতির জুটিটি শেষ পর্যন্ত ভাঙে বাউন্ডারিতে দারুণ এক ক্যাচে।

দুশমন্ত চামিরার বলে ডিপ থার্ড ম্যানে ক্যাচ তালুবন্দি করেছিলেন কুশল পেরেরা। কিন্তু ভারসাম্য রাখতে না পেরে বাউন্ডারির বাইরে গিয়ে বল বাতাসে ভাসিয়ে দেন তিনি। পরে বাউন্ডারির ভেতর এসে নেন বুদ্ধিদীপ্ত এক ক্যাচ। ১৬ বলে ৯ করেন রসুলি।

পরের ওভারে জাদরানও আউট। এবার ওয়াল্লালাগের বলে লংঅনে ছক্কা হাঁকাতে গিয়েছিলেন তিনি। বাউন্ডারিতে দুর্দান্ত এক ক্যাচ নেন চামিরা। জাদরানের ব্যাট থেকে আসে ২৭ বলে ২৪। ৭৯ রানে ৬ উইকেট হারায় আফগানিস্তান।

সেখান থেকে মোহাম্মদ নবি আর রশিদ খান দলের হাল ধরেন। ৩০ বলে ৩৫ রান যোগ করেন তারা। ২৩ বলে ২৪ করে তুষারার বলে বোল্ড হন রশিদ খান।

এরপর রীতিমত ভয়ংকর হয়ে উঠেন নবি। ১৯তম ওভারে তিন বাউন্ডারি আর শেষ ওভারে ওয়াল্লালাগের প্রথম পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকিয়ে হিসেব ঘুরিয়ে দেন তিনি। ২২ বলে ৬০ রানের ইনিংসে ৩টি চার আর ৬টি ছক্কা হাঁকান নবি।

নুয়ান তুষারা ১৮ রানে শিকার করেন ৪ উইকেট। উৎস: জাগো নিউস ২৪ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়