শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৫ রাত
আপডেট : ২৩ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দেশ অনূর্ধ্ব-১৭ সাফ  চ্যাম্পিয়নশিপে বড় জয় পেয়েছে। নিজেদের প্রথম ম্যাচেই নেপালকে ৪–০ গোলে হা‌রি‌য়ে‌ছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল। বাংলাদেশের হয়ে চারটি গোল করেছেন সাব্বির ইসলাম, অপু রহমান, আরিফ ও মানিক। শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে বাংলাদেশ।

ম্যাচের ৩০তম মিনিটে নাজমুলের কর্নার থেকে উড়ে আসা বল কোনোমতে রুখলেও বিদপমুক্ত করতে পারেননি নেপাল গোলকিপার রাম বাহাদুর। ফিরতি শটে সেই বল জালে জড়ান সাব্বির। ১-০তে লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই প্রতিপক্ষের রক্ষণভাগ নিয়ে রীতিমতো ছেলেখেলা করে লাল-সবুজরা। ম্যাচের ৪৯ থেকে ৫১— এই তিন মিনিটে দুবার গোল উদযাপন করেছে গোলাম রব্বানীর দল। একটি গোল আসে অপুর পা থেকে, আরেকটি করেন মোহাম্মদ আরিফ। ৬৫ মিনিটে মানিকের সৌজন্যে চতুর্থ গোলও পেয়ে যায় বাংলাদেশ।

এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলছে ‘এ’ গ্রুপে। গ্রুপের অন্য দল শ্রীলঙ্কা, যারা প্রথম ম্যাচে ২-০ গোলে হেরেছে নেপালের কাছে। এক ম্যাচ জিতেই বাংলাদেশ গ্রুপের শীর্ষে। নেপালের সাথে পয়েন্ট সমান হলেও বেশি গোল করায় তারা পেছনে ফেলেছে নেপালকে।

উল্লেখ্য, আগামী ২১ সেপ্টেম্বর স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়