শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩০ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

এ‌শিয়া কা‌পের সুপার ফোর, শ‌নিবার বাংলা‌দেশ ও শ্রীলঙ্কা, রোববার ভারত-পা‌কিস্তান মু‌খোমু‌খি 

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের গ্রুপ পর্বে দুটি ম্যাচ জিতলেও বাংলাদেশের সুপার ফোরে খেলবে সেটার নিশ্চয়তা ছিল না। অনিশ্চিত এক ভবিষ্যত নিয়েই আবুধাবি ছেড়ে দুবাইয়ে যান বাংলাদেশের ক্রিকেটাররা। যাওয়ার আগে নাসুম আহমেদ গণমাধ্যমে জানিয়েছিলেন, নির্দিষ্ট কোনো দলকে সমর্থন না দিয়ে ভাগ্যের দিকে তাকিয়ে থাকবেন তারা। -- ক্রিক‌ফ্রেঞ্জি

নাসুম মুখে না বললেও বাংলাদেশের সবার চাওয়া ছিল শ্রীলঙ্কার জয়। লঙ্কানরা জিতলেই কোনো সমীকরণে যেতে হতো না বাংলাদেশকে। গুরুত্বপূর্ণ ম্যাচে মোহাম্মদ নবির ঝড়ো হাফ সেঞ্চুরিতে আফগানিস্তান ১৬৯ রানের পুঁজি পেলে খানিকটা চাপে ছিলেন বাংলাদেশের সমর্থকরাও। যদিও কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিসরা বাংলাদেশের হৃদয় ভাঙতে দেননি।

আফগানদের স্পিন ভয়কে জয় করে ১৬৯ রান তাড়া করেছে ৬ উইকেট ও ৮ বল হাতে রেখে। ১০১ রান স্পর্শ করতেই সুপারে ফোর নিশ্চিত হয়েছে লঙ্কানদের। শেষ পর্যন্ত ম্যাচ জিতে বাংলাদেশকেও সঙ্গে নিয়ে গেছেন তারা। সুপার ফোরে জায়গা করে নেয়ায় আরও তিনটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন লিটন-তাসকিন আহমেদরা।

এশিয়া কাপের চলতি আসরের সুপার ফোর শুরু হবে বাংলাদেশ ম্যাচ দিয়ে। ২০ সেপ্টেম্বর দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে তাদের কাছেই হারতে হয়েছে লিটনদের। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ২৪ সেপ্টেম্বর ‘এ’ চ্যাম্পিয়নদের সাথে। 

২৪ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ তাই ভারত। পরদিনই বাংলাদেশকে সুপার ফোরের শেষ ম্যাচ খেলতে নামতে হবে। ২৫ সেপ্টেম্বর টাইগারদের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের রানার্স আপ পাকিস্তান। সবশেষ জুলাইয়ে ঘরের মাঠে সালমান আলী আঘার পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়