শিরোনাম
◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪৯ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

জি‌নে‌দিন জিদা‌নের ছে‌লে আলজেরিয়ার হয়ে খেলবেন 

স্পোর্টস ডেস্ক : ফ্রা‌ন্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের দ্বিতীয় পুত্র ২৭ বছর বয়সী গোলরক্ষক লুকা জিদান
আন্তর্জাতিক ফুটবলে আলজেরিয়ার হয়ে খেলবেন।  

গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আলজেরিয়ান ফুটবল ফেডারেশন এ বিষয়টি নিশ্চিত করেছেন। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে চূড়ান্ত অনুমোদনও মিলেছে।

পেশাদার গোলকিপার লুকা, বর্তমানে স্পেনের সেকেন্ড ডিভিশন ক্লাব গ্রানাডার হয়ে খেলছেন। এ ছাড়াও, ফ্রাসের অনূর্ধ্ব-২০ দলের সদস্য ছিলেন তিনি। চার ছেলের মধ্যে দ্বিতীয় লুকা। 

তারা সবাই রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে উঠে এসেছে। ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত ছিলেন রিয়ালে তিনি। তবে সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র দুটি ম্যাচে মাঠে নামার সুযোগ ঘটে তার।

ফিফার আইন অনুযায়ী, আন্তর্জাতিক ফুটবলে কোনো দেশের হয়ে খেলতে গেলে ফুটবলারকে অবশ্যই সেই দেশের নাগরিক হতে হবে। এজন্য নিজের দাদার জন্মভূমি আলজেরিয়ার নাগরিকত্ব গ্রহণ করেছেন লুকা।

আসন্ন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপ খেলার লক্ষ্যে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

যদিও বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার খুব কাছে রয়েছে আলজেরিয়া। আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বে ‘জি’ গ্রুপের পয়েন্ট তালিকায় শীর্ষে অবস্থান তাদের। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১৯। সমান ম্যাচে দুইয়ে থাকা উগান্ডা পেয়েছে ১৫ পয়েন্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়