শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫৮ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কু‌মিল্লায় জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপে নারী বিভাগে চ্যাম্পিয়ন রাঙ্গামাটি

স্পোর্টস ডেস্ক : 'তারুণ্যের উৎসব' উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপে কুমিল্লায় অসাধারণ নৈপুণ্য দেখিয়ে কর্ণফুলী জোনে নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রাঙ্গামাটি। রানার্স আপ হয়েছে খাগড়াছড়ি। আর পুরুষ বিভাগে সেমিফাইনালে উঠেছে কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও রাঙ্গামাটি। মঙ্গলবার (২৩ সে‌প্টেম্বর) পুরুষ বিভাগের দুটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। 

কুমিল্লা জিমনেসিয়ামে সোমবার প্রতিযোগিতার দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়। নারী বিভাগে চারটি দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করে। অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে রাঙ্গামাটি তাদের দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রাখে। গতকাল রোববার রাঙ্গামাটি তাদের প্রথম ম্যাচে চট্টগ্রামকে হারিয়েছিল। সোমবার বাকি দুই ম্যাচ জিতে শিরোপা নিশ্চিত করে।

সোমবা‌রের খেলায় রাঙ্গামাটি তাদের প্রথম ম্যাচে ৫০-১৯ পয়েন্টে খাগড়াছড়িকে এবং পরের ম্যাচে স্বাগতিক কুমিল্লাকে ৪৯ -২৫ পয়েন্টে হারায়। অন্যান্য খেলায়, চট্টগ্রাম ৫৯-৬ পয়েন্টে কুমিল্লাকে ও এক হাড্ডাহাড্ডি লড়াইয়ে খাগড়াছড়ি ৩২ -৩১ পয়েন্টে চট্টগ্রামকে হারিয়েছে। 

এদিকে পুরুষ বিভাগে ক' গ্রুপে চ্যাম্পিয়ন কুমিল্লা ও রানার্স আপ হয়েছে নোয়াখালী। আর খ' গ্রুপে চট্টগ্রাম চ্যাম্পিয়ন ও রাঙ্গামাটি হয়েছে রানার্সআপ। রাঙ্গামাটি ৪৯ -২৫ পয়েন্টে খাগড়াছড়িকে, কুমিল্লা ৬২ -১৬ পয়েন্টে নোয়াখালীকে এবং চট্টগ্রাম ৫১-২১ পয়েন্টে খাগড়াছড়িকে হারিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়