শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৭ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

কুমিল্লায় জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপে পুরুষ বিভা‌গে চট্টগ্রাম ও নারী বিভা‌গে রাঙ্গামাটি চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক : তারুণ্যের উৎসব' উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের কর্ণফুলী জোনে পুরুষ বিভাগে চট্টগ্রাম এবং নারী বিভাগে রাঙ্গামাটি চ্যাম্পিয়ন হয়েছে। শিরোপা নির্ধারণী ম্যাচে পুরুষ বিভাগে চট্টগ্রাম হাড্ডাহাড্ডি লড়াইয়ে স্বাগতিক কুমিল্লাকে ৩৪-৩০ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে। অন্যদিকে, নারী বিভাগের ফাইনালে রাঙ্গামাটি ৩১-১৩ পয়েন্টে খাগড়াছড়িকে হারিয়ে দাপটের সঙ্গে শিরোপা জয় করে।

কুমিল্লা জিমনেসিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের শেষ দিনে পুরুষ বিভাগের দুটি সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম সেমিফাইনালে কুমিল্লা ৩২-১৬ পয়েন্টে রাঙ্গামাটিকে হারায় এবং দ্বিতীয় সেমিফাইনালে চট্টগ্রাম ৪৩-২১ পয়েন্টে নোয়াখালীকে পরাজিত করে। ফাইনাল ম্যাচে চট্টগ্রাম ও কুমিল্লার মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়, যেখানে শেষ হাসি হাসে চট্টগ্রাম।

নারী বিভাগে চারটি দল নিয়ে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা হয়। সেখান থেকে সেরা দুই দল হিসেবে ফাইনালে পৌঁছায় রাঙ্গামাটি ও খাগড়াছড়ি। ফাইনালে রাঙ্গামাটি তাদের দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রাখে এবং খাগড়াছড়িকে সহজেই পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়।

ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়