শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০১ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ভারতকে হুঁশিয়ারি পাকিস্তান কোচের

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ ফাইনালের আগে ভারতকে হুঁশিয়ারি দিলেন পাকিস্তান কোচ মাইক হেসন। প্রসঙ্গত, এশিয়া কাপে এই প্রথম ভারত–পাকিস্তান ফাইনালে মুখোমুখি হচ্ছে। এবারের টুর্নামেন্টে দু’‌বারের সাক্ষাতে দু’‌বারই সহজ জয় পেয়েছে ভারত। 

কিন্তু নিয়মরক্ষার শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার বোলিংয়ের ফাঁকফোকর বেরিয়ে গেছে। ফিল্ডিংয়ে একাধিক ক্যাচ পড়ছে। তার উপর ফাইনালের আগে অভিষেক শর্মা ও হার্দিক পাণ্ডিয়ার চোট চিন্তায় রাখছে ভারতীয় শিবিরকে।

এই পরিস্থিতিতে মাইক হেসন বলেছেন, ‘‌এই টুর্নামেন্টে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচটায় আমরা অনেক উন্নতি করেছিলাম। অন্তত প্রথম ম্যাচের তুলনায়। 

প্রথম ম্যাচে আমরাই ভারতকে ম্যাচ নিয়ন্ত্রণ করার সুযোগ করে দিয়েছিলাম।’‌ এরপরই হেসনের সংযোজন, ‘‌দ্বিতীয় ম্যাচে আমরা যথেষ্ট ভাল খেলেছি। কিন্তু অভিষেক শর্মার ইনিংসটাই আমাদের হারিয়ে দেয়। আর এবার ফের একবার সুযোগ এসেছে। ফাইনাল জেতার ক্ষমতা রাখি আমরা।

দলের ক্রিকেটারদের জন্য বার্তাও দিয়েছেন হেসন। বলেছেন, ‘‌খেলায় ফোকাস রাখো। ফাইনালে শুরু থেকেই ভারতকে চাপে রাখার চেষ্টা করো। 

চাপের ম্যাচে চাপটা রাখতেই হবে।’‌ তিনি আরও বলেছেন, ক্রিকেটারদের সেই যোগ্যতা আছে। ভারত অন্যতম সেরা দল। ওদেরকে চাপে রাখাটাই হবে আমাদের চ্যালেঞ্জ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়