শিরোনাম
◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৫, ১০:২১ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যাম্পিয়নস লিগে টানা দ্বিতীয় হারে লিভারপুল

চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার বড় ধাক্কা খেল লিভারপুল। ইস্তানবুলে তুরস্কের দল গালাতাসারায়ের কাছে ১-০ গোলে হেরে মাঠ ছাড়তে হয়েছে ইংলিশ চ্যাম্পিয়নদের। ম্যাচের একমাত্র গোলটি আসে ভিক্টর ওসিমেনের পেনাল্টি থেকে, খেলার ১৬তম মিনিটে।

এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জার্মানির আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের কাছে ৫-১ গোলে হেরে গিয়েছিল গালাতাসারায়। তবে নিজেদের মাঠে পুরোপুরি ভিন্ন রূপে খেলল তুর্কি চ্যাম্পিয়নরা। লিভারপুলের রক্ষণভাগের দুর্বলতাকে ভালোভাবেই কাজে লাগাল তারা।

লিভারপুলের নতুন কোচ আর্নে স্লট এই ম্যাচে দলকে শুরু থেকেই খেলিয়েছেন ভিন্ন পরিকল্পনায়। মোহামেদ সালাহ ও রেকর্ড সাইনিং আলেকজান্ডার ইসাককে বেঞ্চে বসিয়ে রাখেন তিনি। মিডফিল্ডার ডোমিনিক সোবোস্লাইকে খেলান রাইট-ব্যাকে। সেই সিদ্ধান্তই ম্যাচে উল্টো বিপদ ডেকে আনে।

১৬ মিনিটে সোবোস্লাইয়ের হাত প্রতিপক্ষ ফরোয়ার্ড বারিস আলপার য়িলমাজের মুখে লাগলে পেনাল্টি পায় গালাতাসারায়। স্পট কিক থেকে ওসিমহেন গোল করলে পিছিয়ে পড়ে লিভারপুল।

গোল খাওয়ার আগেই লিভারপুলের সুযোগ ছিল এগিয়ে যাওয়ার। কিন্তু হুগো একিতিকে গোলরক্ষক উগুরকান চাকিরকে কাটিয়ে শট নিতে গিয়ে ব্যর্থ হন। পরে কোডি গাকপোর প্রচেষ্টা গোললাইন থেকে ফিরিয়ে দেন ইসমাইল জ্যাকবস।

প্রথমার্ধে আলিসন বেকারের একাধিক সেভ না থাকলে লিভারপুলের ব্যবধান আরও বাড়তে পারত। তবে দ্বিতীয়ার্ধে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয় ব্রাজিলিয়ান গোলরক্ষককে। তার বদলি হিসেবে নামেন গিওর্গি মামারদাশভিলি।

৬০ মিনিটে সালাহ ও ইসাককে নামান স্লট। তবে তার পরও আক্রমণে ধার খুঁজে পায়নি লিভারপুল। ইসাকের প্রথম শট সরাসরি চাকিরের হাতে চলে যায়।

শেষ সময়ে ফরাসি রেফারি ক্লেমঁ তুরপাঁ লিভারপুলকে একটি পেনাল্টি দেন ইব্রাহিমা কোনাতে ফাউলের শিকার হলে। কিন্তু ভিএআর দেখে সিদ্ধান্ত বদলান তিনি। ইনজুরি সময়ে গালাতাসারায় দ্বিতীয় গোলের কাছাকাছি পৌঁছেছিল। লুকাস তোরেইরার শট সামান্য বাইরে চলে যায়।

এই হারে টানা দুই ম্যাচে পরাজিত হলো লিভারপুল। স্লটের অধীনে এটাই দ্বিতীয়বার এমন হলো। দলটি প্রিমিয়ার লিগে আগেই ক্রিস্টাল প্যালেসের কাছে হেরেছিল। এবার চ্যাম্পিয়নস লিগেও গালাতাসারায়ের কাছে হেরে বসল লিভারপুল। সূত্র: যুগান্তর 

  • সর্বশেষ
  • জনপ্রিয়