শিরোনাম
◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৫, ১১:৫৯ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

যে কারণে বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল

শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যি হলো। বিসিবির নির্বাচন থেকে সরে গেলেন তামিম ইকবাল। বুধবার সকালে মিরপুরে বিসিবির কার্যালয়ে এসে তিনি এই নির্বাচন থেকে তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। বিসিবির নির্বাচনকে ঘিরে ক’দিন ধরে চলে আসা সমঝোতা প্রক্রিয়া আগের রাতে ভেস্তে যাওয়ায় তামিম শেষমেষ এই সিদ্ধান্ত নিলেন।

আজ সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ তিনি বিসিবিতে আসেন। আজ ১ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এই দিনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাওয়া যে কারো বিসিবিতে উপস্থিতি মানেই নির্বাচন থেকে সরে যাওয়া, বিষয়টা বুঝতে বেগ পেতে হয় না।

তামিম যখন এলেন, তখনই পরিষ্কার হয়ে গিয়েছিল বিষয়টা। শেষমেশ তাই হলো। তামিম সংবাদ মাধ্যমকে নিশ্চিত করলেন, তিনি বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না আর। 

তামিমের আনুষ্ঠানিকভাবে সংবাদ মাধ্যমকে বলা, কিংবা তার আগে বিসিবিতে আসা… এসবের আগ থেকেই ক্রিকেটপাড়ায় গুঞ্জন ছিল তার সরে যাওয়ার। নির্বাচনে ‘সরকারি হস্তক্ষেপের’ প্রতিবাদে আজ অন্তত ১০-১২টি ক্লাবের প্রার্থীরা সরে দাঁড়ানোর খবর মিলছিল বিভিন্ন সূত্র থেকে। এই বিষয়েই গেল রাতে জরুরি সভা বসেছিল। আজ তারই ফল দেখা গেল।

তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট থেকে উঠে আসা বিতর্কিত ১৫টি ক্লাবের কোনো প্রতিনিধির নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। গতকাল বিকেলে আসে এই আদেশ। 

এরপর থেকেই গুঞ্জন শুরু হয় নির্বাচন বয়কটের। যার পর আজ সকালে প্রার্থীতা সরিয়ে নেন তামিম ইকবাল, সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম এবং রফিকুল ইসলাম বাবুদের মতো আলোচিত প্রার্থীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়