শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৫, ০৭:৩৭ বিকাল
আপডেট : ১৪ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ভারতের কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই ও‌ঠে না : পি‌সি‌বি চেয়ারম‌্যান নাকভি

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের ফাইনালে ট্রফি-কাণ্ড নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে ক্ষমা চাওয়ার খবরের সত্যতা উড়িয়ে দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। তার স্পষ্ট বার্তা, এই বিষয়ে ভারতের কাছে কখনও ক্ষমা চাইবেন না।

গত রোববার এশিয়া কাপের ফাইনাল জেতার পর মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে রাজি হয়নি। যে কারণে এখনও এশিয়া কাপের ট্রফি পড়ে আছে দুবাইয়ে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অফিসে। ট্রফি ছাড়াই ফাইনালের পর উদযাপন করে ভারত।

এরই মধ্যে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে খবর প্রকাশ করে, ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ক্ষমা চেয়েছেন নাকভি। তবে এই খবর একদমই সত্য বলেছেন নাকভি। এক্সে (সাবেক টুইটার) দেওয়া বার্তায় নিজের অবস্থান পরিষ্কার করেছেন নাকভি। -- টি স্পোর্টস

ভারতীয় মিডিয়া সবসময় মিথ্যার ওপরে চলে, তথ্যের ওপরে নয়। একটা জিনিস পরিষ্কার করে দিতে চাই, আমি কোনো ভুল করিনি, বিসিসিআইয়ের কাছে কখনও ক্ষমাও চাইনি এবং সামনেও কখনও (ক্ষমা) চাইব না। এসময় ইন্ডিয়া টুডে'র খবরের কড়া প্রতিবাদ করেন পিসিবি ও এসিসি চেয়ারম্যান।

এই বানোয়াট মিথ্যা খবরটি একটা সস্তা প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই না। যা তাদের নিজেদের মানুষকে ভুল পথে পরিচালিত করার জন্য বানানো হয়েছে। খেলাটির স্পিরিট নষ্ট করে বারবার ক্রিকেটের সঙ্গে রাজনীতি মেশাচ্ছে ভারত।

নাকভি আবারও জানিয়ে দেন, এখন এসিসি অফিসে গেলে তার হাত থেকে ট্রফি নিতে পারবে ভারত।

এসিসি প্রেসিডেন্ট হিসেবে আমি সেদিনই (ফাইনাল) ট্রফি তুলে দিতে প্রস্তুত ছিলাম এবং আমি এখনও ট্রফি দিতে রাজি আছি। তারা যদি সত্যিই এটি চায়, তাদেরকে এসিসি অফিসে স্বাগতম। তারা এসে আমার কাছ থেকে নিতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়