শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৫, ০৮:৫৩ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সান্তিয়াগো বার্নাব্যুতে ভিয়ারিয়ালকে ৩-১ গোলে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

সবশেষ লা লিগা ম্যাচে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বড় ব্যবধানে হেরে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে এবার আর ভুল করেনি তারা। ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-১ গোলের জয় তুলে ফের চূড়ায় উঠেছে লস ব্লাঙ্কোস।

শনিবার (৪ অক্টোবর) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ভিনিসিউস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পের নৈপুণ্যে জয় পায় রিয়াল। ভিনি করেন জোড়া গোল, আর একটি গোল করেন এমবাপ্পে।

আতলেতিকোর কাছে ৫-২ গোলের হার রিয়ালের অপরাজেয় যাত্রায় ছেদ ফেলেছিল। তবে এরপর চ্যাম্পিয়ন্স লিগে কাইরাতকে ৫-০ গোলে বিধ্বস্ত করে আত্মবিশ্বাস ফিরে পায় তারা। তার ধারাবাহিকতায় ভিয়ারিয়ালকেও হারাল সহজেই।

পুরো ম্যাচেই আধিপত্য ছিল রিয়ালের। ৭০ শতাংশ সময় বল দখলে রেখে তারা নিয়েছিল ২৬টি শট, যার ৭টি ছিল লক্ষ্যে। প্রথমার্ধে যদিও দুই দলই গোলশূন্য ছিল।

২২তম মিনিটে এমবাপ্পের পাস থেকে মাস্তানতুয়োনোর শট ঠেকিয়ে দেন রেনাতো ভেইগা। ৪১ মিনিটে ভিয়ারিয়ালও গোলের সুযোগ পেয়েছিল, কিন্তু থিবো কোর্তোয়ার দারুণ সেভে বেঁচে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৭ মিনিটে) এগিয়ে যায় রিয়াল। এমবাপ্পের ফ্লিক থেকে বল পেয়ে ডি-বক্সে ঢুকে গোল করেন ভিনিসিউস। ৬৯ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। এর আগে রাফা ম্যারিন তাকে ফাউল করেছিলেন।

৭৩ মিনিটে দুর্দান্ত শটে ব্যবধান কমান ভিয়ারিয়ালের মিকাউতাদজে। কিন্তু এরপরই সান্তিয়াগো মরেনো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনে নামে ভিয়ারিয়াল।

৮১ মিনিটে ব্রাহিম দিয়াজের পাস থেকে ম্যাচের তৃতীয় গোল করেন এমবাপ্পে, যা লিগে তার নবম গোল। তবে এরপরই চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি।

শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। ৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তারা এখন লা লিগা টেবিলের শীর্ষে। বার্সেলোনা ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়