শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৫, ১০:৫৮ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

শেষ মূহূর্তের গোলে লিভারপুলকে হারালো চেলসি

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে শ‌নিবার রা‌তে লিভারপুলের বিপক্ষে প্রথমে মোইসেস কাইসেদোর গোলে এগিয়ে যায় চেলসি। এরপর দ্বিতীয়ার্ধে কোডি গাকপোর গোলে সমতায় ফিরে লিভারপুল। 

আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচটি ড্রয়ের দিকেই এগোচ্ছিল। তবে নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের ছয় মিনিটে ব্যবধান গড়ে দেন এস্তেভাও। তাতে ২-১ গোলের স্বরণীয় এক জয় পায় চেলসি। ---  টি-‌স্পোর্টস

এই হারের পর পয়েন্ট টেবিলে শীর্ষস্থান দখল করার সুযোগ হারাল লিভারপুল। ৭ ম্যাচে পাঁচ জয়, ও দুই হারে ১৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে অল রেডরা। একই দিনের আগের ম্যাচে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ২-০ গোলে জয় পাওয়া আর্সেনালের পয়েন্টও সমান ১৬। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে এক নম্বরে আছে গানাররা। আর ৭ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে উঠে এল এঞ্জো মারেস্কার চেলসি।

প্রতিপক্ষের মাঠে ছন্দ হারালেও ঘরের মাঠে বেশ ভালো চেলসির রেকর্ড। স্ট্যামফোর্ড ব্রিজে সর্বশেষ ১৮টি ম্যাচে মাত্র ২টিতে হার, জয় এসেছে ১৩টিতে।

নতুন মৌসুমে অধরাবাহিক চেলসি বল পজিশন আর লক্ষ্যে শট রাখায় লিভারপুলের চেয়ে এগিয়ে ছিল। ৫৩ শতাংশ বল দখলে রেখে ১২টি শট নিয়ে ছয়টিই লক্ষ্যে রাখে ব্লুজরা। আর সমান ১২টি শট নেওয়া লিভারপুলের লক্ষ্যে ছিল কেবল দুটি শট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়