শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৫, ০৫:২৯ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপ থেকে ব্রা‌জি‌লের বিদায়, গ্রুপ চ্যাম্পিয়ন হ‌য়ে শেষ ষোল‌য় আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : ব্রা‌জি‌লের ভাগ‌্য মন্দ। লড়াই ক‌রেও টিক‌তে পার‌লো না। চিলিতে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে তারা। শনিবার (৪ অক্টোবর) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরেছে সেওলেসাওরা। এই হারে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল। 

আগের ১৯ অংশগ্রহণে ৫ বার চ্যাম্পিয়ন এবং চারবার রানার্সআপ হয়েছে দলটি। সবচেয়ে বাজে ফল ছিল ২০০৭ আসরে— দ্বিতীয় রাউন্ড। এবার তা ছাপিয়ে গ্রুপ পর্বে চতুর্থ হয়ে বিদায়। 

একই রাতে গ্রুপসেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল।

ব্রাজিল এবারের বিশ্বকাপটা শুরু করেছিল মেক্সিকোর সঙ্গে ২-২ গোলে ড্র করে। তবে তাদের বিশ্বকাপ স্বপ্নে বড় একটা ধাক্কা লাগে মরক্কোর কাছে ২-১ গোলে হেরে গিয়ে। এরপরও অবশ্য তাদের সম্ভাবনা ছিল পরের রাউন্ডে খেলার। দ্বিতীয়, কিংবা সেরা তৃতীয় দল হয়ে শেষ ষোলয় খেলার সুযোগ ছিল তাদের সামনে।

তবে শনিবার রাতে স্পেনের কাছে ১-০ গোলে হেরে গিয়ে সে সুযোগটাও খুইয়ে বসে সেলেসাওরা। ৪৭ মিনিটের মাথায় গোল করে ব্রাজিলের কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন ব্রাভো। সে গোলের জবাব দিতে পারেনি ব্রাজিল। ফলে হার নিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় তাদের। 

এদিকে, আর্জেন্টিনা ছিল ডি গ্রুপে। তিন ম্যাচের সবকটিতে জিতে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চলে গেছে শেষ ষোলোয়। সারকোর জোড়া গোল আর সুবিয়াব্রের লক্ষ্যভেদে ভর করে তারা কিউবাকে হারায় প্রথমে। এরপর সারকো, পেরেজ, সুবিয়াব্রে আর আন্দিনোর গোলে অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে হারায় তারা।

গতকাল গোরোসিতোর আত্মঘাতী গোলে ইতালিকে হারানোয় নিশ্চিত হয়ে যায় তাদের গ্রুপ শ্রেষ্ঠত্ব। আগামী ৮ অক্টোবর শেষ ষোলোর লড়াইয়ে নামবে আলবিসেলেস্তেরা। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সর্বোচ্চ ৬ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সর্বশেষ দুই আসরে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছিল। দলটি সর্বশেষ শিরোপা জিতেছে ২০০৭ সালে।

এছাড়া আসরের শেষ ষোলো নিশ্চিত করেছে ‘এ’ গ্রুপ থেকে জাপান ও চিলি এবং ‘বি’ গ্রুপ থেকে ইউক্রেন ও প্যারাগুয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়