শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৫, ১০:৩৪ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩৪৯ ম্যাচে ২৫০ জয়, ইতিহাস গড়লেন পেপ গার্দিওলা

ব্রেন্টফোর্ডের বিপক্ষে জয় দিয়ে প্রিমিয়ার লিগে ইতিহাস গড়লেন পেপ গার্দিওলা। এই জয়ের মাধ্যমে তিনি হয়ে গেলেন প্রিমিয়ার লিগ ইতিহাসের সবচেয়ে দ্রুত ২৫০ জয় পাওয়া ম্যানেজার। কিংবদন্তি স্যার অ্যালেক্স ফার্গুসন ও আর্সেন ওয়েঙ্গারকে ছাড়িয়ে গার্দিওলা এই মাইলফলক স্পর্শ করেছেন মাত্র ৩৪৯ ম্যাচে।

রবিবার রাতে ব্রেন্টফোর্ডের মাঠে ১-০ ব্যবধানে জয় পায় সিটি।

প্রথমার্ধের শুরুতে একমাত্র গোলটি করেন আর্লিং হালান্ড। এই জয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে উঠে আসে সিটি।
এই জয় ছিল গার্দিওলার ২৫০তম প্রিমিয়ার লিগ জয়। এই জয়ে পেতে তার লেগেছে ৩৪৯ ম্যাচ।

এই পরিমান জয় পেতে স্যার অ্যালেক্স ফার্গুসনের লেগেছিল ৪০৪ ম্যাচ, আর্সেন ওয়েঙ্গারের লাগে ৪২৩ ম্যাচ ও ডেভিড ময়েরে (বর্তমান এভারটন কোচ) ৬৪৫ ম্যাচ।

মৌসুমের শুরুতে টানা টটেনহাম ও ব্রাইটনের কাছে হারের পর গার্দিওলার দল ধীরে ধীরে ছন্দে ফিরেছে। সর্বশেষ চার লিগ ম্যাচে অপরাজিত এবং সব প্রতিযোগিতা মিলিয়ে সাত ম্যাচে হারহীন থেকে সিটি আবার শিরোপার দৌড়ে ফিরেছে।

এই মৌসুমে দারুণ ফর্মে রয়েছেন আর্লিং হালান্ড।

সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচে ১২ গোল করেছেন তিনি। তবে নিজেই স্বীকার করেছেন, হ্যারি কেন ও কিলিয়ান এমবাপ্পের প্রতিদ্বন্দ্বিতায় ইউরোপের সর্বোচ্চ গোলদাতা হওয়ার চাপ অনুভব করছেন তিনি। সূত্র: কালের কণ্ঠ 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়