শিরোনাম
◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি 

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৫, ০৮:৪০ রাত
আপডেট : ০৪ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী বিভা‌গের ফাইনালে স্বাগতিক গোপালগঞ্জ

স্পোর্টস ডেস্ক : তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপে মধুমতি জোনে দারুণ সাফল্য দেখিয়েছে স্বাগতিক গোপালগঞ্জ। তারা পুরুষ ও নারী উভয় বিভাগের ফাইনালে উঠেছে। 

বাংলাদেশ ন্যাশনাল কাবাডি একাডেমিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় গোপালগঞ্জ পুরুষ বিভাগের প্রথম সেমিফাইনালে বড় ব্যবধানে ফরিদপুরকে হারিয়ে শিরোপা লড়াইয়ের মঞ্চে পৌঁছায়।

পুরুষ বিভাগে সোমবার দিনের প্রথম সেমিফাইনালে গোপালগঞ্জ তাদের দাপট ধরে রেখে ফরিদপুরকে হারিয়ে দেয়। খেলার ফল ছিল ৪৮-১৬ পয়েন্টের বিশাল ব্যবধান। পুরো ম্যাচে গোপালগঞ্জের খেলোয়াড়রা একচেটিয়া প্রাধান্য বিস্তার করে।

এ' গ্রুপ থেকে গোপালগঞ্জ চ্যাম্পিয়ন ও নারায়ণগঞ্জ রানার্সআপ হয়ে সেমিফাইনালে এসেছিল। অন্যদিকে, 'বি' গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা এবং রানার্সআপ ফরিদপুর। 

সেমিফাইনালে ওঠার আগে আজকের খেলায় নারায়ণগঞ্জ শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৩৫-৩০ পয়েন্টে মাগুরাকে পরাজিত করে এবং ঢাকা ৬০-১৯ পয়েন্টের বড় ব্যবধানে শরীয়তপুরকে হারায়।

মধুমতি জোনে নারী বিভাগেও ফাইনালে উঠেছে গোপালগঞ্জ। চারটি দলের মধ্যে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা হয়। লিগের সেরা হয়ে ফাইনালে আসে গোপালগঞ্জ, আর রানার্সআপ হিসেবে ফাইনালে জায়গা করে নেয় ফরিদপুর। 

লিগ পর্বের সোমবা‌রের খেলায় গোপালগঞ্জ ২৮-২৬ পয়েন্টে ফরিদপুরকে পরাজিত করে। দিনের অন্য ম্যাচে নারায়ণগঞ্জ ৫৮-১৪ পয়েন্টের বিশাল ব্যবধানে শরীয়তপুরের বিপক্ষে জয়লাভ করে। মধুমতি জোনের পুরুষ ও নারী উভয় বিভাগের ফাইনাল ম্যাচ মঙ্গলবার (৭ অ‌ক্টোবর) অনুষ্ঠিত হবে।

একই ভেন্যুতে আজ থেকে শুরু হয়েছে ধানসিঁড়ি জোনের খেলা। প্রথম ম্যাচে বরিশাল ৪৬-৩৪ পয়েন্টে বগুড়াকে হারায়। দ্বিতীয় খেলায় মাদারীপুর ৫৪-৪৪ পয়েন্টে জয়লাভ করে ঝালকাঠির বিপক্ষে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়