শিরোনাম
◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি 

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৫, ১১:৩৯ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে আজ রা‌তে বাংলাদেশ- হংকং মু‌খোমু‌খি

স্পোর্টস ডেস্ক : এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে হংকংয়ের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌বে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় মাঠে গড়াবে এই প্রতি‌যো‌গিতা।

ফিফা র‍্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান উন্নত করার পাশাপাশি টুর্নামেন্টে এগিয়ে যাওয়ার জন্য এই ম্যাচটি বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। দেশের ফুটবলপ্রেমীরা এই হাইভোল্টেজ ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

ফিফা র‍্যাঙ্কিংয়ে বর্তমানে হংকংয়ের অবস্থান ১৪৬। বিপরীতে বাংলাদেশ রয়েছে ১৮৪তম স্থানে। র‍্যাঙ্কিংয়ের এই পার্থক্য সত্ত্বেও বাংলাদেশ শিবির ইতিবাচক মনোভাব নিয়ে মাঠে নামবে। কারণ হামজা চৌধুরী-শমিত সোম যোগ দেয়ার পরই পূর্ণতা পেয়েছে স্কোয়াড। সেই সাথে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে কোচ ক্যাবরেরার দল। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের ভুলগুলো শুধরে কোটি ফুটবল ভক্তদের জয় উপহার দিতে দৃঢ় প্রত্যয় লাল-সবুজের প্রতিনিধিরা।

আজ‌কের ম্যাচের পর ১৪ অক্টোবর একই প্রতিযোগিতায় হংকংয়ের মাঠে খেলবে বাংলা‌দেশ।

এশিয়ান কাপ বাছাইয়ে দুই ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে বাংলাদেশ। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে হংকং। পয়েন্ট তালিকার শীর্ষে সিঙ্গাপুর। তালিকার একেবারে তলানিতে ভারত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়