নিজস্ব প্রতিবেদক : ম্যাচ হারলেও দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। ১-৩ গোলে পিছিয়ে থাকা বাংলাদেশ দাপটের সঙ্গে ঘুরে দাঁড়ানো নি:সন্দেহে প্রশংসনীয়। খেলার শেষ বাজি বাজানোর কয়েক সেকেন্ড আগে হংকং গোল করলে বাংলাদেশ ম্যাচ হারে ৩-৪ গোলে।
এদিন ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে হামজা দেওয়ান চৌধুরীর দুর্দান্ত ফ্রি-কিক গোলে লিডের পর জোড়া ভুলে পিছিয়ে যায় বাংলাদেশ। তবে শেষদিকে দারুণ লড়াইয়ে মোরসালিন ও শমিত সোমের গোলে ফের সমতায় ফিরেছিল লাল সবুজরা। তাও যোগ করা সময়ের শেষ মিনিটে। তাতে বাধভাঙা উল্লাসে মেতে উঠেছিল জাতীয় স্টেডিয়াম। কিন্তু মুহূর্তেই সেটা ম্লান হয়ে গেল। শেষ বাঁশি বাজার ঠিক আগে ফের গোল হজম করে ম্যাচটি হেরে গেল স্বাগতিকরা।
এশিয়া কাপ বাছাইয়ে তৃতীয় রাউন্ডে ‘সি’ গ্রুপের ম্যাচে হংকংয়ের বিপক্ষে ৪-৩ ব্যবধানে হারল বাংলাদেশ। লাল সবুজদের হয়ে গোল তিনটি করেছেন হামজা, শমিত সোম ও শেখ মোরসালি। হংকংয়ের হয়ে হ্যাটট্রিক করেন রাফায়েল মেরকিস, অন্য গোলটি করেন এভারটন কামারগো।