শিরোনাম
◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি 

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৫, ১১:২১ দুপুর
আপডেট : ১১ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যাটারদের ব্যর্থতায় নিউজিল্যান্ডের কা‌ছে ১০০ রা‌নে হারলো বাংলাদেশ

স্পোটর্স ডেস্ক : বাংলা‌দেশ নারী দ‌লের বিশ্বকাপ শুরু হ‌য়ে‌ছি‌লো পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে। যদিও দ্বিতীয় ম্যাচেই ইংল্যান্ডের বিপক্ষে হেরে ধাক্কা খায় বাংলাদেশ। 

এবার নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ শুরুর পর ব্যাটারদের ব্যর্থতায় বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশ নারী দলকে। কিউইদের বিপক্ষে ১২৭ রানে অল আউট হয়ে ১০০ রানের ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশকে।

২২৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ৩৩ রানের মধ্যে তারা ৬ উইকেট হারিয়ে ফেলে। একপ্রান্ত আগলে রেখে বাংলাদেশের সংগ্রহ একশ পার করেছেন ফাহিমা খাতুন। তাকে সঙ্গ দিয়ে হারের ব্যবধান কমিয়েছেন রাবেয়া খান।

তার ব্যাট থেকে আসে ৩৯ বলে ২৫ রান। অষ্টম উইকেটে ফাহিমা ও রাবেয়া যোগ করেন ৪৪ রান। এই দুজনের বাইরে বাংলাদেশের হয়ে দুই অঙ্কে যেতে পেরেছেন কেবল নাহিদা আক্তার (১৭)। শেষ পর্যন্ত বাংলাদেশ দল আউট হয়েছে ১২৭ রানে। বাংলাদেশের শেষ ব্যাটার হিসেবে ফাহিমা আউট হয়েছেন ৮০ বলে ৩৪ রান করে।

এর আগে গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২২৭ রান করে নিউজিল্যান্ড। ওপেনিং জুটিতে বেশ ভালোই এগোচ্ছিল নিউজিল্যান্ড। জর্জিয়া প্লিমারকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম উইকেটের স্বাদ এনে দেন রাবেয়া খান।

এক বল পর তিনি আউট করেন অ্যামেলিয়া কারকেও। দলীয় ৩৮ রানে ২৯ রান করা সুজি বেটস রান আউট হলে বিপদে পড়ে কিউইরা। সেখান থেকে সোফি ডিভাইন ও ব্রুক হলিডে মিলে কিউইদের ইনিংস টানেন। দুজনে চতুর্থ উইকেটে যোগ করেছেন ১৬৬ বলে ১১২ রান।

হলিডে ফেরান ১০৪ বলে ৬৯ রান করে। তাকে ফেরান ফাহিমা খাতুন। এরপর ডিভাইন ৮৫ বলে ৬৩ রান করে আউট হন। 

আর ম্যাডি গ্রিনের ২৫ ইসাবেলা গেজের ১২ ও লি তাহুহুর অপরাজিত ১২ রানে লড়াইয়ের পুঁজি পায় নিউজিল্যান্ড। বাংলাদেশের হয়ে একাই ৩ উইকেট নেন রাবেয়া। একটি করে উইকেট পান মারুফা, নাহিদা আক্তার, নিশিতা আক্তার ও ফাহিমা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়