স্পোর্টস ডেস্ক : হংকং, চায়নার বিরুদ্ধে ম্যাচটিতে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। ৩-১ গোলে পিছিয়ে থাকা দলটির হয়ে শামিত সোম জীবন দিয়ে লড়াই করেছেন। দেশের জার্সিতে নিজের দ্বিতীয় ম্যচটি খেলতে নেমেছিলেন শমিত সোম। এক পর্যায়ে এই ম্যাচে ৩-২ ব্যবধানে পিছিয়ে পড়ার পর দলকে সমতায় ফেরানো গোল করেন এই মিডফিল্ডার। তারপরেও শেষ রক্ষা হয়নি। হার নিয়েই মাঠ ছাড়তে হয়ে বাংলাদেশকে।
গত ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় শমিতের। দ্বিতীয় ম্যাচে পেলেন গোলের দেখা। ওই গোলের জন্য শুক্রবার (১০ অক্টোবর) কানাডিয়ান প্রিমিয়ার লিগ অভিনন্দন জানিয়ে শমিতকে।
কানাডিয়ান প্রিমিয়ার লিগ ফেসবুকে লিখেছে, ‘ক্যাভালরি এফসির মিডফিল্ডার শমিত সোমকে অভিনন্দন, যিনি বাংলাদেশের জার্সিতে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে প্রথম গোলের দেখা পেলেন।’ পোস্টে শমিতের একটি ছবি যুক্ত করা হয়। যেখানে দেখা যায় গ্যালারিতে থাকা তিনজন দর্শকের সঙ্গে বাংলাদেশের পতাকা ধরে দাঁড়িয়ে আছেন শমিত।
হংকংয়ের বিপক্ষে ফিরতি ম্যাচ খেলতে বর্তমানে হংকংয়ে আছে বাংলাদেশ দল। মঙ্গলবার ম্যাচ খেলবে দুই দল।