শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৫, ০৬:০৮ বিকাল
আপডেট : ২০ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

মেক্সিকোকে হারিয়ে যুব বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক :  মে‌ক্সি‌কো অ‌নেক চেষ্টাই ক‌রে‌ছে খেলায় জয় হ‌তে। গো‌লেরও সু‌যোগ পে‌য়ে‌ছি‌লো একা‌ধিকবার। কিন্ত দক্ষ শুটার ছি‌লো দ‌লে। অপর‌দি‌কে আ‌র্জেন্টিনাও জ‌য়ের জন‌্য যার পরনাই ল‌ড়ে‌ছে। তারা গোল কর‌তে ভুল ক‌রে‌নি। ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মেক্সিকোকে হারিয়েছে আর্জেন্টিনা। রোববার (১২ অক্টোবর) সান্তিয়াগোর জুলিও মার্তিনেজ প্রাদানোস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রতিপক্ষের বিরুদ্ধে ২-০ গোলের জয় পায় জুনিয়র আলবিসেলেস্তেরা।

২০০৭ সালের পর এবারই প্রথম যুব বিশ্বকাপের শেষ চারে উঠল চারবারের চ্যাম্পিয়নরা। প্রতি দুই বছর পর হওয়া টুর্নামেন্টটির সবশেষ ৭ আসরের মধ্যে আর্জেন্টিনার সেরা সাফল্য ছিল কোয়ার্টার ফাইনাল। সেই খরা কাটল এবার।

নকআউট পর্বের এ ম্যাচে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই দলের। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আর্জেন্টিনা। নবম মিনিটে মাহির কারিজোর গোলে লিড নেয় আলবিসেলেস্তেরা। ম্যাচে ৬৭ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে গোলের জন্য ১২টি শট নেয় মেক্সিকো। যার ২টি লক্ষ্যে থাকলেও জালের দেখা পায়নি তারা।

অবশ্য বিরতির পর ম্যাচের ৫৬তম মিনিটে মেক্সিকোর কফিনে শেষ পেরেক ঠুকে দেন মাত্তেও সিলভেত্তি। এতেই সেমিফাইনাল খেলা নিশ্চিত হয় আর্জেন্টিনার।

৯০ মিনিটের খেলা শেষে যোগ করা দ্বিতীয় মিনিটে দিয়েগো ওচোয়া দুই হলুদ কার্ডের যোগফলে লাল কার্ড দেখেন। আর যোগ করা সপ্তম মিনিটে তাহিয়েল জিমেনেজ সরাসরি লাল কার্ড দেখেন সিলভেত্তির গলা চেপে ধরায়। উল্লেখ্য, আগামী বুধবার ফাইনালে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়